'ইমরানকে গদিচ্যূত' করতে এককাট্টা পাকিস্তানের বিরোধী শিবির! ইসলামাবাদের অন্দরে জমছে ক্ষোভের আগুন
'ইমরানকে গদিচ্যূত' করতে এককাট্টা পাকিস্তানের বিরোধী শিবির! ইসলামাবাদের অন্দরে জমছে ক্ষোভের আগুন
' তিনি অসমর্থ ও দিশাহীন' ভাবে রাষ্ট্রশাসন করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছে বিরোধীরা। এমন প্রেক্ষাপটে পাকিস্তানের গদি থেকে ইমরানকে জানুয়ারির আগেই গদিচ্যূত করার কথা বলেছেন নওয়াজনকন্যা মারিয়াম। দেখে নেওয়া যাক পাক অন্দরমহলে ঠিক কী কী ঘটছে ইমরান বিরোধিতা ঘিরে।

পাশতুন, বালোচরা একজোট , সঙ্গে বিরোধীরা ..
পাকিস্তানে এবার সরকারের বিরোধিতায় বালুচিন্তানের বালোচিস্তান ন্যাশনাল পার্টি ও পশতুন তাহাফুজ মুভমেন্ট। এরসঙ্গে রয়েছে পিপিপি সহ একাধিক ইমরান বিরোধী শিবির। দেশের বেড়ে চলা দ্রব্যমূল্য থেকে বিদ্যুতের কমতি, একের পর অক শিল্প কারখানার বন্ধ হওয়া সহ একাধিক ইস্যুতে ইমরানের বিরুদ্ধে চড়ছে সুর।

পাল্টা প্রতিশোধের রাজনীতি ইমরানের
খানিকটা চিনের জিনপিংয়ের মতোই , পাকিস্তানে কেউ ইমরান বিরোধিতা করলেই তাঁকে রাষ্ট্রের রোষানলে পড়তে হচ্ছে। নওয়াজকন্যা মারিয়াম ইমরানের বিরুদ্ধে সপর তুলতেই তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়। এদিকে, পিওকে গিলগিট এলাকায় চিনের প্রজেক্টের বিরোধিতায় মানুষ নামতেই সেখানের তাবড় নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা আনে ইমরান সরকার। ছাড়পাননি বেনজির ভুট্টোর স্বামী আসিফ। তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়েছে ।

সরকার বিরোধিতায় ১১ টি পাক দল
পাকিস্তানের ১১টি বিরোধী শিবিরের দল একজোট হয়ে ইমরানের বিরোধিতায় মশগুল। ইমরানে তেহরিক এ ইনসাফ দলের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর থেকে পাঞ্জাব প্রভিন্স, করাচির মতো একের পর এক এলাকায় বিরোধীরা মহামিছিল বের করতে শুরু করেছে। লক্ষ্য পাকিস্তানের মসনদ থেকে ইমরানকে গদিচ্যূত করা।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে পাকিস্তানকে চাপ
একদিকে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য FATF এর ধূসর তালিকায় পড়ে গিয়ে বহু আন্তর্জাতিক আর্থিক মদত বন্ধ হয়েছে পাকিস্তানের। এমন অবস্থায় দেউলিয়া পাকিস্তান যাতে ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে উন্নতি সাধন করে তার জন্য ইমরান বিরোধী পিপিপি নেতা বাবর সরব হয়েছেন। তাঁর প্রশ্ন 'চিনের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও তারা দুই দেশ এখনও দ্বিপাক্ষিক বাণিজ্য ধরে রেখেছে। তাহলে বারতের সঙ্গে পাকিস্তান কেন বাণিজ্য করছে না?'

ক্ষোভ পাক সেনার বিরুদ্ধে
ইমরানের বিরোধী পক্ষ পিপিপি নেতা বাবর দাবি করেছেন, এযাবৎকালে পাকিস্তানের কোনও সেনা প্রধানই সংবিধান মেনে চলেননি। আর এর দ্বারাই গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে দেশকে চলার রাস্তা দেখিয়েছে পাক সেনা। বাবরের দাবি, পাকিস্তানে একমাত্র সেনাই সর্বেসর্বা এচাই বারবার প্রমাণ করেছে পাকিস্তান সেনা।












Click it and Unblock the Notifications