নিজের দেশেই চূড়ান্ত বেইজ্জত, ইমরানকে 'কাশ্মীর বনেগা পাকিস্তান' স্লোগানে স্বাগত মুজফফরাবাদে

কাশ্মীর নিয়ে লাফালাফি করতে গিয়ে বারবার বেইজ্জত হতে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে।

কাশ্মীর নিয়ে লাফালাফি করতে গিয়ে বারবার বেইজ্জত হতে হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। শুধু আন্তর্জাতিক মঞ্চে নয়, নিজের দেশে, নিজের লোকেদের কাছে একেবারে ল্যাজেগোবরে হতে হচ্ছে। কাশ্মীরবাসীর প্রতি সহমর্মিতা দেখিয়ে অধিকৃত কাশ্মীরে জলসা বসাতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সেখানেই তাঁকে চূড়ান্ত অপদস্ত হতে হল। অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে পাক প্রধানমন্ত্রীকে দেখে স্লোগান উঠল 'কাশ্মীর বনেগা হিন্দুস্তান' এবং 'গো নিয়াজি গো ব্যাক'।

ইমরানকে গো ব্যাক স্লোগান

ইমরানকে গো ব্যাক স্লোগান

ভারতের অংশে থাকা কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদ ও কাশ্মীর নিবাসীদের ওপরে ভারত সরকার চূড়ান্ত অবহেলা করছে। এই দাবি নিয়ে নিজের দেশের কাশ্মীরে জলসা করতে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেখানেই তাঁকে শুনতে হল গো ব্যাক স্লোগান।

বড় মুখে কাশ্মীরে গিয়ে জামানত জব্দ

বড় মুখে কাশ্মীরে গিয়ে জামানত জব্দ

এর আগে ইমরান খান বড় মুখে ঘোষণা করেছিলেন, তিনি মুজাফফরাবাদে ১৩ সেপ্টেম্বর বড় জলসা করতে যাচ্ছেন। এবং সেখান থেকেই থেকেই তিনি সারা বিশ্বকে বার্তা দেবেন কীভাবে ভারত এবং এদেশের সেনা জম্মু-কাশ্মীরের অধিবাসীদের ওপরে অত্যাচার চালাচ্ছে। এবং পাকিস্তান কাশ্মীর সঙ্গে রয়েছে সেই বার্তাও দিতে চেয়েছিলেন ইমরান। যদিও হল হল পুরো উল্টো।

সহমর্মিতার নাটক পাকিস্তানের

সহমর্মিতার নাটক পাকিস্তানের

প্রসঙ্গত শুক্রবার পাকিস্তানে বেলা বারোটা নাগাদ ইসলামাবাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বেসরকারি অফিস, ব্যাঙ্ক- সব জায়গায় সাইরেন বাজিয়ে এবং যান চলাচল থমকে দিয়ে কাশ্মীরবাসীর প্রতি সহমর্মিতা জানানো হয়েছে। তবে ইমরান খানকে যে অধিকৃত কাশ্মীরে গিয়ে নাস্তানাবুদ হতে হবে তা কেউ আন্দাজ করতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+