পুলিশ সরতেই গ্যাস ম্যাস্ক পড়ে বাইরে এলেন ইমরান খান! ভাইরাল ভিডিও

Imran Khan Arrest Row: ইমরান খানের গ্রেফতারি নিয়ে এখনও উত্তেজনা রয়েছে পাকিস্তানে। যদিও ইতিমধ্যে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ। এই অবস্থায় কিছুটা হলেও শান্ত হয়েছে সে দেশের পরিস্থিতি। আর তা শান্ত হতেই বাড়ি থেকে বেরিয়ে এলেন ইমরান খান। যা দেখে একেবারে চমকে ওঠেন তাঁর অনুগামীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইমরান খানের সেই ভিডিও।

Gas Mask পড়ে ইমরান খান

Gas Mask পড়ে ইমরান খান

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কিছুটা হলেও স্বস্তিতে ইমরান। আদালত গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছে। আর তা দেওয়ার পরেই পুলিশ সরিয়ে দেওয়া হয়েছে ইমরান খানের বাড়ির সামনে থেকে। আর এরপরেই বাড়ির বাইরে আসেন তিনি। দেখা যায় গ্যাস মাস্ক পড়ে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। হঠাত মুখে কেন গ্যাস মাস্ক! যা দেখে রীতিমত সবাই চমকে যান। ওই মাস্ক পড়েই কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতেও দেখা যায় ইমরানকে।

সেজন্যেই কি গ্যাস মাস্ক ব্যবহার ইমারানের?

সেজন্যেই কি গ্যাস মাস্ক ব্যবহার ইমারানের?

গত কয়েক ঘন্টা জুড়ে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় পাকিস্তানজুড়ে। ইমরানের বাড়ির আশেপাশের সমস্ত রাস্তা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিটিআই কর্মীদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস থেকে শুরু করে জল কামান ব্যবহার করা হয়। উল্টো দিকে পুলিশকে লক্ষ্য করে চলে লাগাতার ইটবৃষ্টিও। যদিও আদালতের নির্দেশে সমস্ত কিছু শান্ত। কিন্তু হঠাত যাতে কোনও হামলা না হয় সেজন্যেই কি গ্যাস মাস্ক ব্যবহার ইমারানের?

উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁর অনুগামীরা

উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁর অনুগামীরা

এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানাননি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। তবে ইমরান খানের গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়ার পরেই কার্যত উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁর অনুগামীরা। পিটিআইয়ের এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কর্মী-সমর্থকদের উল্লাসের একাধিক ভিডিও ছবি শেয়ার করা হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করতে আসা পুলিশকেও তাঁরা সরিয়ে দিয়েছে বলেও সোশ্যাল মিডিয়াতে দাবি করেছে পিটিআই।

কি কারণে এত উত্তেজনা

কি কারণে এত উত্তেজনা

বলে রাখা প্রয়োজন, এক মহিলা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে।। এমনকি দুই পুলিশ আধিকারিককেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আর এরপরেই আদালত পাক প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের নির্দেশ শোনায়।

বাড়ি থেকেই ভিডিও বার্তা দেন

বাড়ি থেকেই ভিডিও বার্তা দেন

যদিও শীর্ষ আদালত এর উপর স্থগিতাদেশ জারি করেছে। আর এরপরেই বাড়ি থেকে বেরিয়ে আসেন পাক প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও এর আগে একাধিকবার ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এমনকি প্রাণনাশের আশঙ্কাও করতে শোনা গিয়েছে। যা খুবই গুরুত্বপূ্ণ ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+