তাঁর বিরুদ্ধে অনস্থায় মার্কিন হাত রয়েছে, ইমরানের এই অভিযোগ ওড়ালো আমেরিকা
তাঁর বিরুদ্ধে অনস্থায় মার্কিন হাত রয়েছে, ইমরানের এই অভিযোগ ওড়ালো আমেরিকা
নিজের সাম্প্রতিক ভাষণে তাঁর বিরুদ্ধে অনাস্থা-প্রস্তাবে মার্কিন ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ইমরানের সেই অভিযোগ ওড়ালো আমেরিকা। চলতি সপ্তাহের শুরুতে জাতীয় পরিষদে পেশ করা অনাস্থা প্রস্তাবে জড়িত ছিল আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দপ্তর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করেছে।

কী জবাব দিল আমেরিকা?
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস জোর দিয়ে বলেন যে এই রকম অভিযোগের কোন সত্যতা নেই। তিনি আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া এবং আইনের শাসনকে সম্মান করে এবং সমর্থন করে। প্রাইসের বক্তব্যের প্রতিধ্বনিই শোনা গিয়েছে হোয়াইট হাউসের কমিউনিকেশন ডিরেক্টরের গলাতেও। তিনি বলেন খানের (ইমরান খান) অভিযোগের একদম সত্যতা নেই৷ মার্কিন যুক্তরাষ্ট্র তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের বিরোধীদের সঙ্গে কাজ করছে এই অভিযোগ চরম মিথ্যে।

ইমরানের ষড়যন্ত্র তত্ত্ব!
নিজের বক্ত্যের সময় ইমরান খান একটি 'বিদেশী দেশ থেকে আসা হুমকি চিঠি' সবার সামনে আনার কথা বলেছেন। যেখানে ওই চিঠিতে তাঁকে ক্ষমতাচ্যুত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে তিনি দাবি করেছেন৷ যদিও তিনি এই চিঠিটি এখনও সর্বসমক্ষে আনেননি। আমেরিকার পক্ষ প্রাইস, ইমরানের অভিযোগের জবাব দিয়ে বলেছেন, আমরা পাকিস্তানের উন্নয়ন সবসময় সহযোগিতার দৃষ্টি রেখেছি। এবং আমরা পাকিস্তানের সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনকে সমর্থন করি।

মার্কিন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ রিচার্ড স্নেলসায়ারকে ডেকে পাঠিয়েছিল পাকিস্তান!
যদিও ইমরানের বক্তব্যের পর রাতেই পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর মার্কিন মিশনের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ রিচার্ড স্নেলসায়ারকে ডেকেছিল এবং খানকে ক্ষমতাচ্যুত করার জন্য "বিদেশী ষড়যন্ত্রের" প্রতিবাদ করার জন্য তাকে একটি ডিমার্চ দিয়েছিল। আফগানিস্তানে তালেবান ইস্যুতে পাকিস্তানের ভূমিকা এবং ডিসেম্বরে জো বাইডেনের পাকিস্তানের আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর থেকেই আমেরিকা-পাকিস্তান সম্পর্ক খারাপ হয়েছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন।

রবিবার পাকিস্তানের ইতিহাস বদল হবে বলছেন ইমরান!
বহু বছর ধরে পাকিস্তানে টানা পাঁচ বছরের প্রধানমন্ত্রীকাল সম্পন্ন করতে পারেনি কোন নেতা। যদিও নিজের ভাষণে ইমরান খান বলেছেন আগামী রবিবার পাকিস্তানে ইতিহাস গড়বে৷ এবল বিশ্বাসঘাতকদের শিক্ষা দেবে৷ যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই শিক্ষা আসলে ইমরানের জন্যই হতে চলেছে কারণ এটিই ইমরানের প্রধানমন্ত্রীত্বের শেষ দিন হতে পারে৷












Click it and Unblock the Notifications