পাক সেনা কী চক্রান্ত করেছিল? জামিন পেয়েই ফাঁস করলেন ইমরান খান

পাকিস্তানের পরিস্থিতি এখনও উত্তপ্ত। তার মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন পাকিস্তান সেনা চক্রান্ত করে তাঁকে জেলে রাখতে চেয়েছিল। উস্কানি দেওয়ার অভিযোগে তাঁকে ১০ বছর জেলে রাখার প্ল্যানিং করেছিল পাক সেনা।

এবং তাঁকে গ্রেফতারির নেপথ্যেও যে পাক সেনার পরিকল্পনা কাজ করেছে তা অভিযোগ করেছেন তিনি। পর পর টুইট করে তিনি অভিযোগ করেছেন, পুরো পরিকল্পনা করা হয়েছিল লন্ডনে বসে। সেখানে সেনাবাহিনী শীর্ষ স্তরের কয়েকজন অফিসার মিলে এই পরিকল্পনা করেছিলেন। তিনি যখন জেলে ছিলেন তখন গোটা দেশে অস্থিরতা তৈরি হয়েছিল। আর সেই অশান্তিকেই হাতিয়ার করতে চেয়েছিল তারা।

ইমরান খান

এবং পরিকল্পনা করেই তাঁর স্ত্রীকে জেলে রেখে তাঁকে ফাঁসানোর পরিকল্পনা করা হয়েছিল। এবং হিংসায় উস্কানি দেওয়ার মামলায় তাঁকে ১০ বছর জেলে রাখার পরিকল্পনায় ছিল পাক সেনা। তাঁকে অপসারণ করার পর এক প্রকার শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইমরান খান। তাঁকে প্রাণে মারার চেষ্টাও হয়েছিল। অল্পের জন্য গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে তাঁর পায়ে লাগে।

তারপরেই তাঁকে গ্রেফতারির তোরজোর শুরু করেছিল শাহবাজ শরিফ সরকার। তত দিনে পাকিস্তানের পরিস্থিতি সংকট জনক জায়গায় চলে গিয়েছিল। অত্যধিক দ্রব্য মূল্য বৃদ্ধিতে জর্জরিত হয়ে গিয়েছিল পাক সরকার। দেউলিয়া অবস্থা তৈরি হয়েছে বলে জল্পনা তৈরি হয়েছিল। তারপরেই ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন শাহবাজ শরিফ। তবে তার পরের দিনই কাশ্মীর ইস্যুতে সরব হয়েছিলেন শাহবাজ সরকার।

ইমরান খান

এরই মাঝে ভারতে এসইও সামিটে যোগ দিতে আসেন পাক বিদেশমন্ত্রী বিলাওল ভুট্টো জারদারি। তারপরেই সরব হয়েছিলেন ইমরান খান। তারপরেই ইমরান খানকে গ্রেফতার করে পাক সরকার। পাকিস্তান হাইকোর্টের সামনে থেকে নাটকীয় ভাবে গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। তারপরেই গোটা দেশে চরম উত্তেজনা তৈরি হয়। ইমরান খানের কর্মীস মর্থকরা রা স্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জরুরি অবস্থা জারি করতে হয়েছিল ইসলামাবাদ-করাচিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+