'বিয়ে পাগলা' বুড়ো ইমরানের দাম্পত্য জীবন ফের সঙ্কটে! ভাঙার মুখে তৃতীয় সংসার
আবার তৃতীয় বিয়েও সঙ্কটে ইমরানের। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই মাসের মধ্যেই ভাঙার মুখে তাঁর সংসার।
আবার তৃতীয় বিয়েও সঙ্কটে ইমরানের। গত ফেব্রুয়ারিতে ধর্মীয় জগতের গুরু মা বুশরা মানেকাকে নিকাহ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন সিনিয়র সিটিজেন হতে চলা ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই মাসের মধ্যেই ভাঙার মুখে তাঁর সংসার। বিবাদের জেরে বুশরা মানেকা ইমরানের ঘর ছেড়ে বাপের বাড়ি ফিরে গিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, বিয়ের পর থেকেই বুশরার ছেলে ইমরান খানের বাণী গালা-র বাড়িতে মায়ের সঙ্গে থাকছিল। সেটা নিয়ে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ প্রধান খুশি ছিলেন না। তিনি সেই ঘটনার প্রতিবাদ করেন। এদিকে বুশরার আপত্তি ছিল বাড়িতে সারমেয় থাকা নিয়ে।
বিয়ের আগে ইমরান ও বুশরা সম্মত হন যে তাদের বিয়ের পরে বুশরা মানেকার পরিবারের কেউ অনেকদিন পর্যন্ত ইমরানের বাড়িতে থাকবেন না। তবে প্রাক্তন স্বামী খহর ফরিদের সঙ্গে হওয়া বুশরার ছেলে প্রথম থেকেই ইমরানের বাড়িতে থাকতে শুরু করে।
এদিকে ইমরানের পোষা কুকুর বাড়িতে রাখা নিয়ে বুশরা আপত্তি জানান। এতে তার আধ্যাত্মিক চর্চায় বাধা পড়ছে বলেও দাবি করেন। এছাড়া ইমরানের দুই দিদিও এসে তাঁদের বাড়িতে উঠে বসেছিলেন। যা নিয়েও বুশরার আপত্তি ছিল। যা নিয়ে সমস্যা আরও তীব্র হয়।
বুশরা ভাইয়ের বাড়িতে এবছরের ১৮ ফেব্রুয়ারি ইমরানকে বিয়ে করেন। লাহোর থেকে ২৫০ কিলোমিটার দূরে পাকপাটান জেলায় বুশরার বাড়ি। চল্লিশোর্ধ্ব বুশরার আগের বিয়েতে পাঁচ সন্তান রয়েছে। ২০১৭ সালের শুরুতে বুশরায় সঙ্গে আলাপ হয় ইমরানের। পরে ২০১৮ সালের জানুয়ারিতে তিনি বিয়ের ঘোষণা করেন।
এর আগে ব্রিটিশ নাগরিক জেমাইমা গোল্ডস্মিথকে ১৯৯৫ সালে ইমরান বিয়ে করেন। নয় বছর বিয়ে টেঁকার পরে বিচ্ছেদ হয়। এরপরে ২০১৫ সালে রেহম খানকে বিয়ে করেন ইমরান। তবে সেই বিয়ে দশ মাসও টেঁকেনি। আর বুশরা মানেকার সঙ্গে এই বিয়ে দুই মাসের মধ্যেই ভাঙার মুখে।












Click it and Unblock the Notifications