'এটা জেহাদ, ঈশ্বরকে খুশি করতে এটা আমরা করছি', কাশ্মীর নিয়ে ফের হুঙ্কার ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলে একাধিক মানবাধিকার সম্পর্কীয় বক্তব্য রাখতে গিয়ে প্রচ্ছন্ন বার্তায় পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীর প্রসঙ্গ তুলে একাধিক মানবাধিকার সম্পর্কীয় বক্তব্য রাখতে গিয়ে প্রচ্ছন্ন বার্তায় পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তার পর থেকেই কাশ্মীরে নানা অশান্তি দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে। এরপর ফের একবার কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বক্তব্য উঠে আসে পাক প্রধানমন্ত্রীর তরফে।

 'এটা জেহাদ'

'এটা জেহাদ'

কয়েক বছর আগে রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে কাশ্মীরের কুখ্যাত জঙ্গিনেতা বুরহান ওয়ানিকে 'জেহাদি' তকমা দিয়েছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এরপর ফের একবার কাশ্মীর ঘিরে অশান্তিকে 'জেহাদ' তকমা নিয়ে বর্তমান পাক প্রধানমন্ত্রী ইমরান দাবি করেন ,' এটা জেহাদ। আমরা এটা করছি কারণ, আমরা চাই আল্লাহ খুশি থাকুন ' ।

পাক বিমানবন্দরে নেমেই বিস্ফোরক ইমরান

পাক বিমানবন্দরে নেমেই বিস্ফোরক ইমরান

মার্কিন সফর শেষ করে ইসলামাবাদে নেমেই , তাঁর পার্টি পিটিআইয়ের কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে ইমরান বলেন, 'এটা একটা লড়াই। সময় যখন ভালো থাকবে না, তখন হাল ছেড়ে দিলে হবে না। হতাশ হওয়া উচিত নয়, যখন কাশ্মীরিরা আমাদের দিকেই তাকিয়ে রয়েছেন।'

 রাষ্ট্রসংঘে ইমরান

রাষ্ট্রসংঘে ইমরান

এর আগে, ইমরান খান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ৫০ মিনিটের বক্তব্যে নিজের দেশের উন্নয়নের কথা কম বলে , কাশ্মীর নিয়ে একাধিক বার্তা দেন। ১৫ মিনিটের বাড়তি বক্তব্যে ইমরানের দাবি ছিল পশ্চিমী দুনিয়া 'ইসলামোফোবিয়া' থেকেই কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে মুখ খুলছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+