পাকিস্তানের ইমরান সরকার এবার সরকারি সম্পত্তি বিক্রিতে উদ্যোগী! চরম সংকটে ইসলামাবাদ

পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই সন্ত্রাসে আর্থিক যোগানের অভিযোগ ছিল। আর সেই অভিযগো সত্য প্রমাণিত হওয়ায় FATF-এর তরফে ইমরান সরকারের দেশকে রাখা হয়েছে ধূসর তালিকায়।

পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই সন্ত্রাসে আর্থিক যোগানের অভিযোগ ছিল। আর সেই অভিযগো সত্য প্রমাণিত হওয়ায় FATF-এর তরফে ইমরান সরকারের দেশকে রাখা হয়েছে ধূসর তালিকায়। এবার সেই ইমরান সরকারের আর্থিক পরিস্থিতি এতটাই চরমে যে সরকারি সম্পত্তিও বিক্রি করতে হচ্ছে ইসলামাবাদকে।

 ইমরান সরকারের সম্পত্তি বিক্রির কাহিনি

ইমরান সরকারের সম্পত্তি বিক্রির কাহিনি

ইমরান খান জানিয়েদিয়েছেন, বেশ কিছু সরকারি সম্পত্তি বিক্রি করতে চলেছে। পাকিস্তানের সাধারণ নাগরিককে বিভিন্ন পরিষেবা দিতে এমন সম্পত্তি বিক্রির কথা ঘোষণা করেছেন ইমরান খান।

কোন ধরনের সম্পত্তি বিক্রি হচ্ছে?

কোন ধরনের সম্পত্তি বিক্রি হচ্ছে?

ইমরান খান জানিয়েছেন, যে সমস্ত সরকারি সম্পত্তি ব্যবহার করা হবেনা, সেই সমস্ত সম্পত্তিই বিক্রি করা হবে। আর তা উপযুক্ত পদ্ধতিতে বিক্রি করা হবে। এর আগে এই সমস্ত সম্পত্তি সরকারের দ্বারা অবহেলিত হয়েছে বলে দাবি ইমরান সরকারের।

 ইমরানের হুঁশিয়ারি অফিসারদের!

ইমরানের হুঁশিয়ারি অফিসারদের!

পাকিস্তান জুড়ে যে কানায় কানায় রয়েছে দুর্নীতি তা নতুন কথা নয়। আর সেই প্রসঙ্গকে তুলেই ইমরান সাম্প্রতিক এক মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন, যে সরকারি সম্পত্তি যে সমস্ত অফিসাররা আত্নসাৎ করছেন , তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

 দেউলিয়া ইমরান সরকার

দেউলিয়া ইমরান সরকার

এর আগে ইমরান প্রশাসনের এমন অবস্থাও হয় যে, ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রীর দফতরের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় সেখানের বিদ্যুৎ দফতর। কারণ সেই সময় ইমরান সরকার বিদ্যুতের প্রদেয় বিল মেটাতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+