কোনও ভাবেই ঝুঁকব না, শেষ বল পর্যন্ত লড়াই করতে জানি! 'আস্থা' ভোটের আগে চ্যালেঞ্জ ইমরানের
দোলাচালে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কুর্সি! ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। আর এই অবস্থায় আজ বৃহস্পতিবার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। আর সেখানে তিনি বলেন, লাইভে দেশের মানুষের সঙ্গে কথা বলার স
দোলাচালে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কুর্সি! ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। আর এই অবস্থায় আজ বৃহস্পতিবার জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। আর সেখানে তিনি বলেন, লাইভে দেশের মানুষের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি।

দেশের মানুষের সামনে কিছু বলতেই এই সম্বোধন বলেও জানান ইমরান। তাঁর বক্তব্যে মানুষ এবং মনুষ্যত্বের বিষয়ে বক্তব্য উঠে আসে। ইমরান বলেন, তাঁর দেশ ইতিহাসের একটা নির্নায়ক সময়ে পৌঁছে গিয়েছে।
পাক প্রধানমন্ত্রী বলেন, আমাদের সামনে মাত্র দুটি রাস্তা খোলা রয়েছে। কোনও রাস্তায় আমি এগোবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের মানুষের সঙ্গে কিছু হৃদয়ের কথা বলার সময় এসেছে বলেও মন্তব্য ইমরান খানের। এদিন তাঁর বক্তব্যে কার্যত আবেগঘন হয়ে পড়েন তিনি।

ইমরান বলেন, স্বাধীন মানুষই আত্মসম্মানের গুরুত্ব বোঝে। আমি খুব ভাগ্যবান যে আমি স্বাধীন পাকিস্তানে জন্মগ্রহণ করেছি। এমনকি এই কারণে আমার বাবা-মা'ও আমাকে ভাগ্যবান বলে জানাতেন। পাকিস্তান আমার থেকে মাত্র পাঁচ বছর বয়সে বেশি!!
ইমরান বলেন, শিশু অবস্থায় থাকা স্বত্বেও আমার স্পষ্ট মনে আছে পাকিস্তান ক্রমশ এগিয়ে যাচ্ছিল। কোরিয়া একটা সময়ে পাকিস্তানে আসত কীভাবে দেশ বেড়ে উঠছে তা দেখার জন্যে। যখন রাজনীতিতে প্রথম আমি আসার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সময়ে মানুষরা বলতেন কেন আমি এই সিদ্ধান্ত নিচ্ছি।
As a child, I remember Pakistan rising to the top. South Korea had come to Pakistan to learn how did we progress, Malaysian princes used to study with me in school. Middle East used to come to our universities. I've seen all this sinking, seen my country getting insulted: Pak PM pic.twitter.com/VpS1tDOnie
— ANI (@ANI) March 31, 2022
ইমরান জানান, আমি যখন রাজনীতিতে আসি সেই সময় আমার তিনটে লক্ষ্য ছিল। আর তা ছিল ন্যায়-মানবতা এবং আত্মনির্ভরতাকে আরও সুনশ্চিত করা। তবে এদিন ইমরান খান জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি না কারোর আগে ঝুকব না আমার দেশকে ঝুঁকতে দেব।

ইমরান বলেন, কিছু মানুষ আমায় বলছে ইস্তফা দেওয়ার জন্যে। কিন্তু কেন আমি দেব? ২০ বছর ধরে আমি ক্রিকেট খেলেছি। এবং সবাই জানে আমি শেষ বল পর্যন্ত লড়াই করতে জানি। শুধু তাই নয়, ইমরানের দাবি, আমি কখনও জীবনে হার স্বীকার করিনি। ভোটের ফলাফল যাই হোক না কেন আমি আরও দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যাব বলেও এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষনে বার্তা ইমরানের।
When I played cricket for 20 years, the world and those who played cricket with me saw that I play till the last ball. I've never accepted defeat in life. Nobody should think that I will sit at home. I'll come back stronger, whatever may the result be: Pakistan PM Imran Khan pic.twitter.com/xfbrGiT8iO
— ANI (@ANI) March 31, 2022
আগামী তিন তারিখ পাকিস্তানের জাতীয় সংসদে ভোটাভুটি হবে। যদিও ইতিমধ্যে গরিষ্ঠতা হারিয়েছেন ইমরান। পাক সেনার তরফেও তাঁকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত লড়াই যে তিনি লড়াই চালিয়ে যাবেন তা ইমরানের বক্তব্যেই স্পষ্ট।












Click it and Unblock the Notifications