Donald Trump: মোদীর বন্ধু ট্রাম্পের ফিরে আসা রাতের ঘুম ওড়াতে পারে ভারতের দুই প্রতিবেশী দেশের, জানুন কীভাবে

মার্কিন রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা ভারতের প্রতিবেশী দেশগুলির জন্য সমস্যা তৈরি করতে পারে। তার প্রাথমিক ইঙ্গিত আগে থেকেই ছিল। রাষ্ট্রপতি থাকাকালীন ট্রাম্প পাকিস্তানের সমালোচনায় সোচ্চার ছিলেন। বিশেষ করে সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয় নিয়ে।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি চিনের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গিতে একটি বাণিজ্য যুদ্ধের হুমকি ছিল। ফলে সবমিলিয়ে ভারতের প্রতিবেশীদের জন্য ট্রাম্পের ফিরে আসা নিঃসন্দেহে চিন্তার। পাকিস্তান ও চিনের উপর ট্রাম্পের নীতিগুলির প্রভাব তাই তাৎপর্যপূর্ণ হতে পারে বলে বিশেষক্ষরা মনে করছেন।

Donald Trump

দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে ট্রাম্পের জয়ের প্রভাব পড়তে চলেছে। তাঁর প্রথম কার্যকালের সময়, পাকিস্তান ও চিনের প্রতি ট্রাম্পের আগ্রাসী দৃষ্টিভঙ্গি স্পষ্ট ছিল। যা ভারতের জন্য অনেক ইতিবাচক নিঃসন্দেহে। তিনি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে সরাসরি আক্রমণ করেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে আর্থিক সাহায্য মিলত তা বন্ধ করে দেন। চিনের প্রতিও ট্রাম্পের আক্রমণাত্মক অবস্থান ছিল। ফলে ফের ফিরে এসে ট্রাম্পের সেই আক্রমণাত্মক ভাব ও বিদেশনীতি জারি থাকলে ভারতের সুবিধা ও প্রতিবেশী দুই দেশের কপালে চিন্তার ভাঁজ বাড়তে চলেছে, তা বলাই যায়।

ট্রাম্পের পূর্ববর্তী নীতিকে মাথায় রাখলে হোয়াইট হাউসে তাঁর প্রত্যাবর্তন চিন-পাকিস্তানকে চিন্তার রাখবে। পাকিস্তান ও চিনের প্রতি ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড দক্ষিণ এশিয়ায় নতুন করে সমীকরণ তৈরি করতে পারে। পাকিস্তানে মার্কিন সাহায্য বন্ধ করা ট্রাম্পের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। একইসঙ্গে চিনের সঙ্গে বাণিজ্য বিষয়ক উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে নতুন করে সমীকরণ তৈরি করবে। এই পদক্ষেপগুলি বিদেশ নীতির প্রতি ট্রাম্পের কঠোর দৃষ্টিভঙ্গিকে যেমন প্রতিফলিত করছে, তেমনই ভারত-মার্কিন সম্পর্ককে আরও মজবুত করে তুলতে চলেছে।

ট্রাম্পের পুনর্নির্বাচনের বিস্তৃত প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রথম মেয়াদে ট্রাম্পের ভারতের পাশে ছিলেন। ভারত ও নরেন্দ্র মোদী উভয়কেই বিশেষ বন্ধু বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের নীতিগুলি কীভাবে বলবৎ হয়ে ভারতীয় উপমহাদেশীয় এলাকায় প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+