Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

World War III: নতুন বছরেই তৃতীয় বিশ্বযুদ্ধ! এবারেও অক্ষরে অক্ষরে ফলবে নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী?

World War III: ফের এক বিশ্বযুদ্ধের (World War) সম্মুখীন হতে পারে গোটা বিশ্ব। বিশ্বব্যাপী বর্তমান পরিস্থিতি বিচার করে এমনটাই ভবিষ্যদ্বাণী আধুনিক নস্ত্রাদামুস তথা ব্রাজিলের বিখ্যাত জ্যোতিষী অ্যাথোস সালোমির (Athos Salome)।

তৃতীয় বিশ্বযুদ্ধ (World War III) হতে আর বেশি দেরি নেই বলে মত তাঁর। বিশ্বের তাবড় তাবড় দেশগুলি কিছু ভেবে ওঠার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের ময়দান প্রস্তুত হয়ে যাবে বলে আশঙ্কার কথা শোনালেন সালোমি।

World War III

তবে গতানুগতিক মাঠে নেমে যুদ্ধ নয়। তৃতীয় বিশ্বযুদ্ধের মূল কারণ হবে প্রযুক্তিগত লড়াই। প্রযুক্তি বিদ্যায় কোন দেশ এগিয়ে, সেই শক্তি প্রদর্শনে যুদ্ধে লিপ্ত হবে একাধিক দেশ। ২০২৪ এর শেষ লগ্নেই যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত মিলবে। আরও মসৃণ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের পথ। এমনই উদ্বেগের কথা জানালেন বছর ৩৬ এর ওই জ্যোতিষী।

সংবাদমাধ্যম ডেইলি স্টারের (Daily Star) প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় বিশ্বযুদ্ধ শুধু কিছু সময়ের অপেক্ষা। সাক্ষাৎকারে সালোমি বলেন, "মানুষে মানুষে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। বরং যান্ত্রিক শক্তি প্রদর্শনের (battle of technology) লড়াই হবে।"

"ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণ চরম আকার নিয়েছে। দিনিপ্রোতে সুপারসনিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই অবস্থায় রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ সাফ জানিয়ে দিয়েছেন রাশিয়া প্রতিরক্ষার জন্য যেকোনও প্রকার পদক্ষেপ নিতে পারে।"

যুদ্ধে লিপ্ত দেশগুলির মধ্যে আলোচনার অভাব, রাষ্ট্রনেতাদের বৈঠকে বসা নিয়ে উদাসীনতা ও একইসঙ্গে উচ্চমানের প্রযুক্তি দ্বারা নির্মিত সরঞ্জাম দিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার দরুণ ক্রমেই এগিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমনটাই মত আধুনিত নস্ত্রাদামুসের। ২০২৪ সালে তার দেওয়া ভবিষ্যদ্বাণীগুলির চারটিই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। আর এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে উদ্বেগ বাড়ালেন সালোমি।

এর আগে কোভিড অতিমারীর পূর্বাভাস দিয়েছিলেন সালোমি। তার ফল সকলের জানা। করোনা সংক্রমণের জেরে কার্যত থমকে গিয়েছিল গোটা বিশ্ব। লক্ষ লক্ষ প্রাণ কেড়েছে করোনা। এরপর ইলন মাস্কের টুইটার কথাও আগেভাগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন সালোমি। তাও মিলে গিয়েছিল। রানি এলিজাবেথ টু-এর মৃত্যুসংবাদও ভবিষ্যদ্বাণীতে জানিয়েছিলেন সালোমি। অক্ষরে অক্ষরে তাও ফলে গিয়েছে।

এর আগে সালোমি অবশ্য বলেছিলেন, ২০২৪ সালে যুদ্ধ হতে পারে। পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ তারই প্রমাণ। ইজরায়েল হামাস ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ এখনও অব্যাহত। ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এখনও ইতি টানা হয়নি।

তারই মধ্যে ঘটে গিয়েছে বাংলাদেশ ও সিরিয়ার গণঅভ্যুত্থান। বর্তমান সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের লড়াই হয়েছে ওই দুই দেশে। বাংলাদেশে এখনও ভারত বিরোধী জিগিড় তোলা হচ্ছে। চারিদিকে উদ্ভূত পরিস্থিতির জেরে ক্রমশ ঘনিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধের সময়। এমনটাই দাবি সালোমির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+