বিশ্ব অর্থনীতিকে তলানিতে পৌঁছে দেবে করোনা ভাইরাসের মহামারী, আশঙ্কা আইএমএফ প্রধানের
করোনা ভাইরাসের মহামারীর জেরে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা আসতে চলেছে। বর্তমান পরিস্থিতি ২০০৯-এর মন্দাকেও ছাপিয়ে যাবে। এমনটাই মনে করছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা।
করোনা ভাইরাসের মহামারীর জেরে বিশ্ব অর্থনীতিতে চরম মন্দা আসতে চলেছে। বর্তমান পরিস্থিতি ২০০৯-এর মন্দাকেও ছাপিয়ে যাবে। এমনটাই মনে করছেন আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। শুক্রবার তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারী বিশ্বব্যাপী অর্থনীতিকে চরম মন্দার দিকে ঠেলে দিচ্ছে। উন্নয়নশীল দেশগুলির এখান থেকে উঠে আসা চ্যালেঞ্জের।

এক অনলাইন প্রেস বিজ্ঞপ্তিতে জর্জিভা বলেন, এটা স্পষ্ট যে আমরা মন্দার মুখোমুখি হতে চলেছি। যা বিশ্ব অর্থনীতিকে ২০০৯ সালের থেকেও বেশি সঙ্কটের মুখে ঠেলে দেবে। জর্জিভা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতিকে চাঙ্গা করতে বিপুল অর্থের প্রয়োজন হবে। বিশ্বের বাজারগুলিতে সামগ্রিকভাবে ২.৫ ট্রিলিয়ন ডলার অর্থের প্রযোজন হবে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি বিশ্বের অর্থনীতি নিম্নগামী। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জেরে আরও তলানিতে পৌঁছে যাবে অর্থনীতি। ইতিমধ্যে ৮০ টিরও বেশি দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে জরুরি সহায়তা চেয়েছে। কিন্তু বিশ্বের অর্থনীতি যে জায়গায় চলে যাচ্ছে, সেখানে থেকে ফের তাঁকে তুলে আনা বিরাট চ্যালেঞ্জের হবে।












Click it and Unblock the Notifications