বিশ্ব অর্থনীতিতে মন্দার ছায়া, শঙ্কার কথা শোনালেন IMF প্রধান
দাম বাড়ছে জিনিসের। একাধিক সংস্থায় চলছে ছাঁটাই। সব মিলিয়ে ২০২৩ সালটা খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। তার মধ্যে আবার বিশ্ব অর্থনীতিতে মন্দার খবর শোনালেন আইএমএফ প্রধান। তিনি জানিয়েছেন চলতি আর্থিক বর্ষে ৩ শতাংশ কম আর্থিক বৃদ্ধি হবে বিশ্ব অর্থনীতিতে।
বিশ্ব অর্থনীতিতে মন্দার ছায়া। তাও আবার ১-২ শতাংশ নয় একেবারে ৩ শতাংশ কম আর্থিক বৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টিলিনা জর্জিয়া। তিনি জানিয়েছেন, বিশ্বঅর্থনীতির গ্রোথ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। আগামী ৫ বছরে অত্যন্ত ধীরে অর্থনৈতিক বৃদ্ধি হবে।

আন্তর্জাতিক মনিটরি ফান্ডের প্রধান, ৩ শতাংশ কম হারে বিশ্ব অর্থনীতির বৃদ্ধি হবে। গতবছরও ৩.৪ শতাংশ কম বৃদ্ধি হয়েছিল বিশ্ব অর্থনীতির। এই পরিস্থিতি দীর্ঘসময় ধরে থাকবে বলে জানিয়েছেন তিনি। বিশ্ব অর্থনীতির এই মন্দার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। একদিকে করোনা মহামারী যেমন রয়েছে। তেমনই রয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। রয়েছে েতলের দাম বৃদ্ধি। রয়েছে আমেরিকায় রিসেশন।
আইএমএফ প্রধান আরও জানিয়েছেন ১৯৯০ সালের পর এই প্রথম এত কম আর্থিক বৃদ্ধি হয়েছে দেশে। বিশ্ব অর্থনীতির মন্দায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে তৃতীয় বিশ্বের দেশগুলিতে। তার মধ্যে এশিয়া-আফ্রিকার দেশগুলিই পড়ে। করোনা সংক্রমণের কারণে গোটা বিশ্বে এমনিতেই প্রবল আর্থিক মন্দা দেখা দিয়েছে। করোনা মহামারীর সময় থেকেই ক্ষুধা আর আর্থিক সংকট বেড়েছে মানুষের মধ্যে। মোটের উপর খুব একটা ভাল পরিস্থিতির কথা শোনাননি আইএমএফ প্রধান।

জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ভারত-পাকিস্তানের মত দেশগুলিতে তার প্রভাব পড়েছে। পাকিস্তান প্রবল অর্থনৈতিক সংকটে ভুগছে। মুদ্রাস্ফীতি সেখানে রেকর্ড আকার নিয়েছে। মানুষ ২ বেলা খাবার জোটাতে হিমসিম খাচ্ছে। এতটাই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। করোনা ধাক্কা কাটিয়ে উঠলেও ভারত খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। আর্থিক পরিস্থিতি খুব একটা ভাল নয়। মুদ্রাস্ফীতি ভারতেও ভয়াবহ আকার নিয়েছে।












Click it and Unblock the Notifications