ওমিক্রনের আগেই খোঁজ পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট IHU-র
ওমিক্রনের আগেই খোঁজ পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট IHU-র
ওমিক্রনের মাঝেই চিন্তার ভাঁজ বাড়াচ্ছিল ihu। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে নতুন জল্পনা চালু হয়ে গিয়েছিল। উঠতে থাকে নানা প্রশ্ন। তবে কি এটি ওমিক্রনের চেয়েও বড় সমস্যার সৃষ্টি করতে পারে। বিজ্ঞানীরা স্পষ্ট জানালেন ihu নিয়ে ভয়ের কিছু নেই। এটির খোঁজ ওমিক্রনের আগেই মিলেছিল।

ভাইরোলজিস্টদের ব্যাখ্যা এটি অনেক দিন আগেই ধরা পড়েছে কিন্তু এখনও পর্যন্ত খুব কম মানুষই এতে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে সংখ্যাটা ১২। বিজ্ঞানীরা মনে করছেন, এতদিনে এত কম সংক্রমণ হওয়ার অর্থ এটি তেমন ভয়ঙ্কর কিছু নয়।
লন্ডনের ইমপিরিয়াল কলেজের চিকিৎসক থমাস পিকক বলেছেন, এটি হয়তো ভয়ঙ্কর হতেও পারত কিন্তু এটি বিশেষ কিছু করতে পারেনি, কারণ এটি প্রথম জানা গিয়েছিল ৪ নভেম্বর, অর্থাৎ ওমিক্রন আবিষ্কার হওয়ার অনেক আগেই এটি সামনে এসেছিল। তারপর থেকে এতদিন কেটে যাবার পর মোট সংক্রমণের সংখ্যা ১২। তাই আমরা মনে করছি ihu নিয়ে বিশেষ কোনও চিন্তার কারণ আছে বলে।
এই প্রসঙ্গে মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং টুইট করে বলেছেন, 'এখন করোনার নতুন রূপগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে তার প্রতিটিই বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা। মূল ভাইরাসটি থেকে কতগুলো মিউটেশন হচ্ছে, তা-ও গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি জানিয়েছেন'।
প্রসঙ্গত, ফ্রান্সের মার্সেইতে একসঙ্গে ১২ জন ihu-তে আক্রান্ত হওয়ার ফলে নানারকম প্রশ্ন উঠে আসছিল। শেষ পর্যন্ত জানা যায়, যে ১২ জন ফ্রান্সের নাগরিক ihuতে আক্রান্ত হয়েছেন তাঁরা প্রত্যেকেই মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন থেকে ফিরেছেন। এও জানা যায়, ফ্রান্সের মার্সেই থেকেই নিয়মিত আফ্রিকার দেশগুলোতে যাতায়াত করেন বহু মানুষ। এদের বেশিরভাগের গন্তব্য থাকে আবার ক্যামেরুন। প্রশ্ন উঠতে শুরু করেছিল, ওমিক্রনের মতো ihu-ও কি আফ্রিকা জাত? বিজ্ঞানীরা জানান , এই স্ট্রেনটির উৎস ক্যামেরুনেই কি না তা দেখতে চান তাঁরা। এটি ক্যামেরুন জাত কি না তা না জানা গেলেও এটি নিয়ে যে বেশি চিন্তার কিছু নেই তা জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা।












Click it and Unblock the Notifications