রাশিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

রাশিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধ-বিধ্বস্ত দেশের ৮০কিলোমিটারের মধ্যে পরিদর্শন করবেন৷ ইউক্রেন প্রায় ৩০দিন ধরে নৃশংস রুশ আক্রমণ প্রতিহত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷

রাশিয়ার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন বাইডেনের এই সফর আসলে ন্যাটোর মিত্রদেশগুলিকে আশ্বাস দেওয়ার জন্য। ইউক্রেনে ৩০দিন ধরে যুদ্ধ চলছে৷ যা যে কোনও সময় পশ্চিমের দেশগুলিতে ছড়িয়ে পড়তে পারে। সেরকম কোনও কিছু ঘটলে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থির কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

পাশাপাশি পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাতিল করতে ক্রেমলিনের অস্বীকৃত হওয়া, এবং ইউক্রেনে রাসায়নিক ও জৈবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে রাশিয়ান হুশিয়ারি কিয়েভ ও তার মিত্রদেশগুলিকে আরও গুরুতর আশঙ্কায় ফেলে দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই ফসফরাস বোমা ব্যবহার এবং অসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে৷ বিষয়টিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে।

এই পটভূমিতে জো বাইডেন ৮২ তম এয়ারবর্ন ডিভিশনের সদস্যদের সঙ্গে দেখা করবেন। যা ইউক্রেনের পূর্ব দিকে রাষ্ট্রগুলিতে ন্যাটোর ক্রমবর্ধমান শক্তির অংশ। বৃহস্পতিবার ব্রাসেলসে এক জরুরী শীর্ষ সম্মেলনে রোমানিয়া হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং বুলগেরিয়াতে আরও সৈন্য মোতায়ন করার ঘোষণা করেছে ন্যাটো৷ একই সঙ্গে সদস্য দেশগুলিতে রাসায়নিক ও পারমাণবিক প্রতিরক্ষা জোরদার করার বিষয়টিও জানিয়েছে ন্যাটো।

বিশেজ্ঞরা বলছেন, যদি রাশিয়া ইউক্রেনের বাইরে আক্রমণের থাবা বাড়ায় সে ক্ষেত্রে সক্রিয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে ন্যাটো। বাইডেন ইউক্রেনের পোলিশ শহর থেকেই ইউক্রেনে ভয়াবহ মানবিক পরিস্থিতির বিষয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্যও পাবেন, যেখানে ৩.৫ মিলিয়নেরও বেশি লোক ইউক্রেন থেকে পালিয়ে এসে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।

ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেলের মতে, ইউক্রেনের অর্ধেকেরও বেশি শিশুকে ইতিমধ্যেই তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জাইটোমিরের গ্যারিসন শহরে ৩৭ বছরের বয়সী ভাসিলি ক্রাভচুক কাঁদতে কাঁদতে জানিয়েছেন, এটি একটি ভয়াবহ মাইলস্টোন যা আগামী প্রজন্মের জন্য দীর্ঘস্থায়ী পরিণতি বয়ে আনতে পারে। প্রতিদিন ২০, ৩০ বার আমরা বেসমেন্টে (বোমা হামলা হলে) আশ্রয় নিই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+