টুইটারের মালিক হওয়ার কাছাকাছি এলন মাস্ক! বেশ কয়েকটি পরিবর্তনের সম্ভাবনা

টুইটার (twitter) কিনতে চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছেন বিলিয়নেয়ার এলন মাস্ক (Elon Musk)। তিনি ইতিমধ্যেই টুইটারের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার হোল্ডার। টুইটারের ৯.১ শতাংশ শেয়ার তাঁর হাতে রয়েছে। টুইটার তাঁর হাতে গেলেই সে

টুইটার (twitter) কিনতে চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছেন বিলিয়নেয়ার এলন মাস্ক (Elon Musk)। তিনি ইতিমধ্যেই টুইটারের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার হোল্ডার। টুইটারের ৯.১ শতাংশ শেয়ার তাঁর হাতে রয়েছে। টুইটার তাঁর হাতে গেলেই সেখানে বড় পরিবর্তনের (change) সম্ভাবনা। ইতিমধ্যেই তিনি এই প্ল্যাটফর্মে কী পছন্দ করেন, কিংবা কী পছন্দ করেন না সেসম্পর্কে জানিয়েছেন।

টেকওভার নিয়ে আলে্াচনা

টেকওভার নিয়ে আলে্াচনা

পৃথিবী বিখ্যাত বেশ কিছু সংবাদ সংস্থা জানিয়েছে, টুইটার কিনতে ৪৩ বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে বর্তমান পরিচাল পর্ষদের সঙ্গে এলন মাস্কের আলোচনা চলছে। এলন মাস্ক প্রথমে ১৪ এপ্রিল টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন কোম্পানির ১০০ শতাংশ শেয়ার কিনতে তিনি শেয়ার প্রতি ৫৪.২০ ডলার করে দিতে চান। এলন মাস্ক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্ড কমিশনের কাছে অফারটি দিয়েছিলেন।

টুইটার ব্যবহারের উপায় পরিবর্তন করতে চান

টুইটার ব্যবহারের উপায় পরিবর্তন করতে চান

গত কয়েকবছর ধরে এলন মাস্ক তাঁরা ৮৩ মিলিয়ন ফলোয়ারকে টুইটারে সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে অনুসন্ধান করেছেন। তার থেকেই মনে হয়েছে এলন মাস্ক টুইটার ব্যবহারের উপায় পরিবর্তন করতে চান। এর মধ্যে রয়েছে,

সম্পাদনার জন্য এডিট বাটন

এলন মাস্ক ৪ এপ্রিল একটি টুইটার পোলে সম্পাদনার জন্য এডিট বাটনের ধারনা দিয়েছিলেন। তাঁর প্রশ্ন ছিল কেউ কি এডিট বাটন চান। চার মিলিয়নের বেশি ভোটের বেশিরভাগই বিষয়টিকে সমর্থন করেছিলেন।

টুইটার অ্যালগরিদম

এলন মাস্ক ২৪ মার্চ এক টুইটে বলেছিলেন টুইটার অ্যালগরিদম ওপেন সোর্স হওয়া উচিত। ১ মিলিয়ন এব্যাপারে মত প্রকাশ করেছিলেন। যেখানে ৮৩ শতাংশই মাস্কের স্বপক্ষে মত প্রকাশ করেছিলেন।

ডিমোটেড কিংবা প্রোমোটেড কিনা

ডিমোটেড কিংবা প্রোমোটেড কিনা

এলন মাস্ক বলেছিলেন, টুইটারের ব্যবহারকারীদের জানা উচিত, তাঁরা যা টুইট করছেন, তার স্বপক্ষে কিংবা বিপক্ষের অবস্থান জানা উচিত। যাতে পিছন থেকে কোনও পরিবর্তন না হয়, তার জন্যও তিনি মত প্রকাশ করেছিলেন।

ক্রিপটো কারেন্সি স্ক্যামগুলি মোকাবিলা করা

হ্যাকাররা টার্গেট করেছিলেন এলন মাস্কের অ্যাকাউন্টকেও। ২০২০-তে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। শুধু তাই নয়, স্ক্যামাররা তাঁর নামে ক্রিপ্টোকারেন্সিও তুলে নিয়ে গিয়েছিল।

ডি ফ্যাক্টো পাবলিক টাউন স্কোয়ার

এছাড়াও তিনি টুইটারের সমালোচনা করে বলেছিলেন, কোন বিষয়টি সেখানে অনুমোদিত এবং কোন বিষয়টি সেখানে অনুমোদিত নয়, তা জানানোর জন্য। মার্চে তিনি বলেছিলেন, গণতন্ত্রে বাক স্বাধীনতা অপরিহার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+