নতুন নির্বাচন ঘোষণা না হলে পাকিস্তানে গৃহযুদ্ধ হবে, হুঁশিয়ারি ইমরান খানের
নতুন নির্বাচন ঘোষণা না হলে পাকিস্তানে গৃহযুদ্ধ হবে, হুঁশিয়ারি ইমরান খানের
আস্থা ভোটে পরাজিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ খুইয়েছেন ইমরান খান। পাকিস্তানপর সুপ্রিম কোর্টেও হেরেছেন ইমরান৷ কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটিকে কিছুতেই যেন ভুলতে পারছেন না ইমরান! এবার তিনি হুঁশিয়ারি দিলেন, নতুন নির্বাচন ঘোষণা না হলে পাকিস্তানে গৃহযুদ্ধ হবে। ক্ষমতাচ্যুত প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী এও বলেছেন যে, তিনি সরকারের বিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষা দেওয়ার জন্য তার দলের আবেদনের বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

ইমরানের হুঁশিয়ারি!
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান আরও বলেছেন যে খুব শীঘ্রই তিনি সাধারণ নির্বাচনের দাবিতে আগামী পদযাত্রার তারিখ ঘোষণা করবেন। সংবাদমাধ্যমের খবর অনুসারে, ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা দেখব তারা আমাদেরকে আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কিনা তা না হলে এই দেশটি (পাকিস্তান) গৃহযুদ্ধের দিকে যাবে।

নওয়াজ দেশের প্রকৃত প্রতিনিধি নন! দাবি ইমরান খানের!
এদিন খান আরও বলেন, যে তাঁর জাতীয় পরিষদে ফিরে আসার কোন প্রশ্নই নেই, কারণ ফিরে আসার অর্থ দেশ বিরোধী ষড়যন্ত্রকে স্বীকার করে নেওয়া। প্রসঙ্গত, গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পদ থেকে অপসারণ করা হয়েছিল ইমরানকে। কিন্তু তিনি ফলাফল মেনে নিতে অস্বীকার করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তার সরকার পতনের জন্য দায়ী করেন। পিটিআই চেয়ারম্যান তখন থেকেই প্রতিবাদ করে আসছেন এবং নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন, কারণ, তাঁর কথায়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টির শেহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান জোট সরকার আসলে 'আমদানি করা' সরকার, দেশের জনগণের প্রকৃত প্রতিনিধি নয়।

নির্বাচনের দিন ঘোষণা না হলে বিক্ষোভ সমাবেশের হুমকি ইমরানের!
গত বুধবার ইসলামাবাদে কয়েক হাজার পিটিআই সমর্থককের একটি প্রতিবাদ র্যালির নেতৃত্ব দেন ইমরান খান। এবং সেখানেও তিনি জানান, নতুন নির্বাচন ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁর দল অবস্থান কর্মসূচি পালন করার পরিকল্পনা করেছে৷ কিন্তু রাজধানীতে যাওয়ার পর শেষ মুহূর্তে হঠাৎ করে অবস্থান প্রত্যাহার করে নেন ইমরান৷ তবে, সরকার দেশে আগামী নির্বাচনের তারিখ দিতে ব্যর্থ হলে ছ'দিন পর আবারও বিক্ষোভ কর্মসূচী নিয়ে ফিরে আসার হুমকি দিয়ে রেখেন ইমরান৷












Click it and Unblock the Notifications