Military Operation: অবিলম্বে অভিযান বন্ধ করুন, ইজরায়েলকে কড়া নির্দেশ আন্তর্জাতিক আদালতের
Military Operation: রাফায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে। শুক্রবার ইজরায়েলকে এমনই নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত (International Court of Justice)। এই নির্দেশ না মানলে বিপদে পড়তে পারে ইজরায়েল। গাজার সঙ্গে সংঘাতের পর থেকে এই দেশের পাশে নেই অনেকেই। এমনকী আমেরিকাও দূরে ঠেলে দিয়েছে ইজরায়েলকে।
রাফায় কয়েক হাজার প্যালেস্টিনিয় বসবাস করেন। সেখানে আচমকা অভিযান (Military Operation) চালানোয় ইজরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল আমেরিকা (America)। গাজার বিপর্যস্ত হওয়ার পর এই রাফাতেই আশ্রয় নিয়েছিলেন প্যালেস্টিনিয়রা।

একই সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (International Court of Justice) ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israeli Prime Minister) বেঞ্জামিন নেতানিয়াহু ও হামাস নেতা ইহায়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এদিকে, দেশের মধ্যেও চাপ বাড়ছে বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর। দেশের বহু মানুষ সরকারের বিরুদ্ধে গলা তুলতে শুরু করেছে। উল্লেখ্য, এর আগে এই আদালতের নির্দেশ অমান্য করতে দেখা গিয়েছে ইজরায়েলকে।
এদিকে, ইজরায়েলের সরকারের মুখপাত্র আভি হেম্যান বলেছেন, কোনও শক্তি পৃথিবীতে নেই, যারা ইজরায়েলকে তাদের নাগরিকদের সুরক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারবে। এদিন আদালত রায় দেওয়ার পরই মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন নেতানিয়াহু।












Click it and Unblock the Notifications