পরমাণু অস্ত্র আর নয় , এই বার্তা দিয়ে যা পেল 'আইক্যান'
বিভিন্ন দেশ যখন একে অপরকে পারমাণবিক অস্ত্র দিয়ে ঘায়েল করে দেওয়ার হুঙ্কার ছাড়ছে ঠিক , তখন পারমাণবিক অস্ত্রের বাড়বাড়ন্ত আটকাতে কাজ করার জন্য নোবেল শান্তি পুরস্কার পেল 'আইক্যান '।
বিভিন্ন দেশ যখন একে অপরকে পারমাণবিক অস্ত্র দিয়ে ঘায়েল করে দেওয়ার হুঙ্কার ছাড়ছে ঠিক , তখন পারমাণবিক অস্ত্রের বাড়বাড়ন্ত আটকাতে কাজ করার জন্য নোবেল শান্তি পুরস্কার পেল 'আইক্যান '।

'ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন্স' বা আইক্যান-আসলে বিশ্বের ৪৬৮ টি বেসরকারি সংস্থার জোট। নরওয়েতে নোবেল কমিটি জানিয়েছে, পরমাণু অস্ত্রের ভয়াবহ পরিণতির বিষয়ে অবহিত করা এবং এই অস্ত্রকে নিষিদ্ধ করতে এক ঐতিহাসিক চুক্তি করানোর চেষ্টার জন্য আইক্যানকে শান্তি পুরস্কার দেওয়া হলো।

১০০টি দেশের প্রায় ৩১৮ টি সংস্থা ও দেশের নাম প্রস্তাব করা হয়েছিল এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য। তারমধ্যে থেকে বিজয়ী হিসেবে আইক্যানের নাম ঘোষণা করা হল। আইক্যানের সঙ্গে লড়াইতে ছিল পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের মত হেভিওয়েটদের নাম। এই মুহূর্তে ভীষণ উত্তেজক পরিস্থিতি বিশ্বে। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ও আমেরিকার পক্ষ থেকে পরস্পরকে আক্রমণের হুমকি দেওয়া হচ্ছে।

নোবেল কমিটি থেকেও সতর্ক করে দেওয়া হয়েছে যে পরমাণু যুদ্ধের ঝুঁকি বর্তমানে গত বহু বছরের মধ্যে সবচেয়ে বেশি। নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইট এন্ডার্সন এসময় উত্তর কোরিয়ার কথাও প্রসঙ্গক্রমে উল্লেখ করেন।তিনি বলেন, পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার লক্ষ্যে চুক্তির ব্যাপারে সংগঠনটি দারুণভাবে কাজ করছে।
আইক্যানের চাপে এবছরেরই জুলাই মাসে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার উদ্দেশ্যে ইউএন -এ ১২২টি দেশ এক প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, চিন রাশিয়ার মত পরমাণু শক্তিধর ৯টি দেশ কোনওভাবেই এই প্রস্তাবে রাজি নয়। পুরস্কার হিসেবে আইক্যান পাবে ১১ লক্ষ ডলার ও নোবেল প্রাইজ। ডিসেম্বর মাসে এক অনুষ্ঠানে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications