১০ টাকার কম দামে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আনছে আইবিএম, অবিশ্বাস্য হলেও সত্যি

কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা আইবিএম ১০ টাকার কম দামে কম্পিউটার আনতে চলেছে।

মাত্র দশ টাকায় রাস্তার পাশের দোকানে পেট ভরে জলখাবারও আজকাল জোটে না। আর কম্পিউটার প্রস্তুতকারক সংস্থা আইবিএম ১০ টাকার কম দামে কম্পিউটার আনতে চলেছে। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার হতে চলেছে এটি। 'আইবিএম থিঙ্ক ২০১৮' অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়েছে।

১০ টাকার কম দামে সবচেয়ে ক্ষুদ্র কম্পিউটার আনছে আইবিএম

কম্পিউটারটির একটি প্রোটোটাইপ ইতিমধ্যে তৈরি করা হয়েছে। গবেষকরা কম্পিউটারটির কার্যকারিতা পরীক্ষা করছেন। আঙুলের ডগার উপরে রেখে তা তুলে ধরা যায়।

জানা গিয়েছে, ১৯৯০ সালের এক্স৮৬ চিপের সমান কাজ করতে পারবে আইবিএমের ছোট্ট কম্পিউটার। এটি এক মিলিমিটার বাই এক মিলিমিটার আকৃতির হবে। কয়েকশো ট্রানজিস্টর, চার মেগাবাইটের মত র‌্যাম, একটি সোলার সেল ও একটি কমিউনিক্যাশন মডিউল থাকবে এই কম্পিউটারটিতে।

এর সাহায্যে ডেটা অ্যানালিসিস, বিশ্লেষণ, আদান-প্রদান ও সেটি নিয়ে কাজ করা যাবে। দৈনন্দিন নানা কাজে ব্যবহার করা যাবে কম্পিউটারটি। কবে এটি বাজারে আসবে এখন সেটার অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+