"আগের জীবনটা খুব মিস করি": ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব নেয়ার পর একশো দিন পূর্ণ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইতোমধ্যেই তাঁর আগের জীবনটা মিস করছেন।

ডোনাল্ড ট্রাম্প তাঁর আগের জীবন 'মিস' করছেন।
Reuters
ডোনাল্ড ট্রাম্প তাঁর আগের জীবন 'মিস' করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দায়িত্ব নেয়ার পর একশো দিন পূর্ণ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইতোমধ্যেই তাঁর আগের জীবনটা মিস করছেন।

মিস্টার ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউজে তার নতুন কাজ তার আগের কাজের তুলনায় যে মোটেই সহজ নয়, তাতে তিনি অবাক হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার আগের লাইফস্টাইল খুব মিস করেন। কারণ তখন তার অনেক কিছু করার ছিল।

"এখন আমাকে আগের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়। আমি ভেবেছিলাম এই কাজটা হবে সহজ।"

তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এর মধ্যেই অনেকে তাঁকে ব্যঙ্গ-বিদ্রুপ করতে শুরু করেছেন।

একজন টুইটারে লিখেছেন, "আমি বুঝতে পারি ট্রাম্পের কেমন লাগছে। আমিও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে আমার জীবনটা খুব মিস করি।"

তবে কেউ কেউ লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে অকপট। নতুন দায়িত্বে তাঁকে প্রচুর নতুন জিনিস শিখতে হচ্ছে। অকপটে সেটাই তিনি বলেছেন।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+