নগ্ন হয়ে রোদের তাপ নিতে ভালো লাগে, বলছেন মিরান্দা কের
লস এঞ্জেলস, ১১ জানুয়ারি: নগ্ন হয়ে রোদের উত্তাপ নিতে ভালো লাগে। রাখঢাক না করেই এমন স্বীকারোক্তি করলেন মডেল মিরান্দা কের।
সম্প্রতি একটি পত্রিকার প্রচ্ছদে 'টপলেস' অর্থাৎ ঊর্ধ্বাঙ্গ অনাবৃত অবস্থায় দেখা গিয়েছে মিরান্দা কের-কে। ছবিতে মাথায় টুপি, কালো রঙের জিন্স থাকলেও ওপরের অংশ ছিল খোলা।

এ নিয়ে সমালোচনা শুরু হলে তাঁর সটান জবাব, পোশাক খুলে ঘাসের ওপর শুয়ে নগ্ন শরীরে রোদের উত্তাপ নিতে ভালোই লাগে। ইচ্ছে করে সমুদ্রে নগ্ন হয়ে স্নান করেন বলেও দাবি করেছেন তিনি। কেউ দেখে নিন্দা করলেও কিছু যায়-আসে না বলে জানান মিরান্দা।
২০১৩ সালে ৩১ বছরের মিরান্দার সঙ্গে তাঁর স্বামীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের অন্যতম কারণ ছিল মিরান্দার খোলামেলা জীবনযাত্রা, যা তাঁর স্বামী মেনে নিতে পারেননি।












Click it and Unblock the Notifications