রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ক্ষমতা জাহির! হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।

মিগ ৩১ যুদ্ধ বিমান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আগে থেকেই নির্দিষ্ট করা একটি স্থানে এই পরীক্ষা করা হয়। রাশিয়ার কিঞ্ঝাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অন্তর্গত এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত দিকগুলি সব ঠিক আছে। পরীক্ষার পর বিষয়টি নিয়ে তারা সন্তুষ্ট বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে মিলিটারি জেট মিসাইল নিয়ে যাচ্ছে। মিসাইলের বেশ কিছু অংশ ঢাকা রয়েছে।
রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন এই মার্চেই। তার আগে প্রেসিডেন্ট পুটিনের এই পদক্ষেপ বিশ্বের কাছে শক্তি জাহির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
যদিও রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে খুব একটা বড় করে দেখতে রাজি নয় আমেরিকা। তারা জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রের ফলে রাশিয়ার সামরিক শক্তিতে খুব একটা বড় কিছু পরিবর্তন আসবে না।












Click it and Unblock the Notifications