করোনা সারাতে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে বাড়ছে হার্টের অসুখ, দাবি ফ্রান্সের চিকিৎসকদের

করোনা সংক্রমণে দিশেহারা ট্রাম্প প্রশাসন হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে মেতেছে। কিন্তু এই ওষুধ প্রয়োগ করার পর রোগীদের হার্টের অসুখ বাড়ছে বলে জানিয়েছেন ফ্রান্সের চিকিৎসকরা।

করোনা সংক্রমণে দিশেহারা ট্রাম্প প্রশাসন হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে মেতেছে। কিন্তু এই ওষুধ প্রয়োগ করার পর রোগীদের হার্টের অসুখ বাড়ছে বলে জানিয়েছেন ফ্রান্সের চিকিৎসকরা। অথচ ট্রাম্প বারবারই এই ওষুধ প্রয়োগের জন্য চাপ তৈরি করছেন চিকিৎসকদের উপর। ফ্রান্সের ড্রাগ সেফটি এসেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে এই ওষুধ প্রয়োগের হার্টের অসুখ দেখা দেবে রোগীদের। কাজেই এটা কোনও ভাবেই নিরাপদ নয়।

 হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে হার্টের অসুখ

হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে হার্টের অসুখ

ম্যালেরিয়া সারাতে ব্যবহার করা হয় হাইড্রক্সিক্লোরোকুইন। যার যথেচ্ছ ব্যবহারে হৃদরোগে আক্রান্ত হতে পারেন মানুষ। এমনই জানিয়েছেন চিকিৎসকরা। সেকারণে সুনির্দিষ্ট পরিমাপ এবং চিকিৎসকরের পরামর্শ মেনেই ওই ওষুধ ব্যবহারে পরামর্শ দেওয়া হয়েছে। ভারতেও এই ওষুধ ব্যবহার নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে।

 ট্রাম্পের হুজুগ

ট্রাম্পের হুজুগ

করোনা সংক্রমণে দিশেহারা ট্রাম্প প্রশাসন হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে চাপ সৃষ্টি করে চলেছে। এতে নাকি করোনা রোগীদের সারিয়ে তোলা সম্ভব বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ওষুধ চেয়ে ভারতেকে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও মোদী সরকার সেই ওষুধ মানবিকতার খাতিরেই পাঠিয়েছেন।

আপত্তি ফ্রান্সের

আপত্তি ফ্রান্সের

হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই হুজুগে আপত্তি জানিয়েছেন ফ্রান্সের চিকিৎসকরা। ফ্রান্সের ড্রাগ সেফটি এসেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে এই ওষুধ প্রয়োগের হার্টের অসুখ দেখা দেবে রোগীদের। কাজেই কোনওভাবেই এই ওষুধ প্রয়োগ নিরাপদ নয় বলে দাবি করেছেন ফ্রান্সের চিকিৎসকরা। এই ওষুধের প্রয়োগে ইতিমধ্যেই ফ্রান্সে ১০০ জন করোনা আক্রান্ত রোগীর হার্টে অসুখ ধরা পড়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+