Hurricane Milton News: শতাব্দীর ভয়ঙ্করতম ঝড়, কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে হারিকেন মিল্টন
Hurricane Milton News: আমেরিকায় আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ঝড়। মিল্টন নামে ক্যাটাগরি ৫-এর একটি হারিকেন ঝড় মার্কিন যুক্তরাষ্ট্রে আছড়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে বা বৃহস্পতিবার ভোরের দিক আমেরিকায় এই ঝড়ের ল্যান্ডফলের সময় তার শক্তি দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছে।
ফ্লোরিডা উপকূলের একটি নীচু অংশে প্রায় ১৫ ফুট পর্যন্ত ঝড় বয়ে যাবে। টাম্পা, সেন্ট পিটার্সবার্গ এবং সারাসোটা শহরেও হবে প্রবল ঝড়। শতাব্দীর ভয়াবহ ঝড় হিসেবে বর্ণনা করা হচ্ছে এই মিল্টনকে। এই ঝড়ের (Hurricane Milton News) গতিবেগ থাকবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা। এই ঝড় রাতারাতি টাম্পা থেকে প্রায় ৩০০ মাইল দক্ষিণ-পশ্চিমে মোড় নিচ্ছে।

জনবহুল এলাকায় আছড়ে পড়ার (Hurricane Milton News) সম্ভাবনা থাকবে। গতি থাকবে প্রায় ১৩০কিমি প্রতি ঘণ্টা। ক্যাটাগরি ৪-এ ল্যান্ডফলের সময় এটি কিছুটা দুর্বল হবে বলে অনুমান করা হচ্ছে। হারিকেন সেন্টার সতর্ক করে বলেছে পশ্চিম-মধ্য ফ্লোরিডায় হওয়া সবচেয়ে ধ্বংসাত্মক হারিকেন হতে চলেছে এই মিলটন। জানা যাচ্ছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলের প্রতিটি জায়গাই ঝড়ের (Hurricane Milton News) কবলে পড়তে পারে।
৮০০০ ন্যাশনাল গার্ডকে মোতায়েন করা হবে পরিস্থিতি সামাল দিতে। টাম্পার মেয়র সতর্ক করেছে সাধারণ মানুষকে বলেছেন, "আপনি যদি একটি একতলা বাড়িতে থাকেন, আর সেখানে যদি যেটি ১৫ ফুটের ঝড় ওঠে, তাহলে জল অবিলম্বে ঢুকে যাবে ঘরে। কোথাও যাওয়ার উপায় থাকবে না।"
ফেমা-র ডিরেক্টর জানিয়েছেন, তিনি বুধবার ফ্লোরিডায় (Hurricane Milton News) যাবেন। ফ্লোরিডার ১১টি কাউন্টির মোট প্রায় ৫.৯ মিলিয়ন লোককে অবিলম্বে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ঝড় আছড়ে পড়লে ঢেউ আঘাত হানবে ফোর্ট মায়ার্স বিচে। এই এলাকা এখনও দুই বছর আগে হয়ে যাওয়া হারিকেন ইয়ানের রেশ কাটাতে পারেনি। এই এলাকাতেই দুই সপ্তাহ আগে হারিকেন হেলেনও আঘাত হেনেছিল।
মিল্টন (Hurricane Milton News) যেখানেই আছড়ে পড়ুক না কেন, ক্ষয়ক্ষতি ব্যাপক হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এলাকাটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেন্ট পিটার্সবার্গের এক বাসিন্দা বলছেন, তাঁরা কোথায় আশ্রয় নেবেন বুঝতে পারছেন না। সবাই নিজের নিজের ঘরবাড়ি রক্ষা করার চেষ্টা করছেন। এলাকার বিমানবন্দরগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত খুলবে না বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications