ফ্লোরিডার দিকে ধেয়ে যাচ্ছে শতাব্দীর শক্তিশালী হারিকেন 'ম্যাথিউ'
ফ্লোরি়ডা, ৬ অক্টোবর : ফ্লোরিডার দিকে ধেয়ে আসা হারিকেন ম্যাথিউ আরও শক্তিশালী হয়ে উঠেছে। ১২ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ধেয়ে আসা সবচেয়ে শক্তিশালী হারিকেন এই ম্যাথিউ। ইতিমধ্যেই ফ্লোরিডা খালি করার নির্দেশিকা জারি করেছে ফ্লোরিডা সরকার।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাটেগরি ৪ ঝরে পরিণত হয়েছে ম্যাথিউ। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ফ্লোরিডার পূর্ব উপকূলের খুব কাছে এসে পড়েছে হারিকেন ম্যাথিউ।

দক্ষিণের চার রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় স্তরের উপকূল নিরাপত্তারক্ষী গোষ্ঠীকে মোতায়েন করা হয়েছে। ২০০৪ সালের আগস্ট মাসের পর থেকে এত বড় ও শক্তিশালী ঝড়ের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত. গত মঙ্গলবার ঘন্টায় ১৪৫ কিমি বেগে হারিকেন ম্যাথিউ আছড়ে পড়ে হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পেনিনসুলাতে। হাইতিতে প্রায় ১০৮ জনের মৃত্যু হয় ম্যাথিউয়ের প্রকোপে। এখন ম্যাথিউ শক্তি বাড়িয়ে ২০৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ধেয়ে আসছে ফ্লোরিডার দিকে।












Click it and Unblock the Notifications