৭ জনকে গ্রাস করল রাক্ষুসে ইডা, নিউইয়র্কেও হড়পাবান, জারি হল জরুরি অবস্থা
৭ জনকে গ্রাস করল রাক্ষুসে ইডা, নিউইয়র্কেও হড়পাবান, জারি হল জরুরি অবস্থা
ভয়ঙ্কর হয়ে উঠেছে নিউ ইয়র্ক শহর। ইডার দাপটে লন্ডভন্ড পরিস্থিতি। হড়পা বানে ভাসছে নিউ ইয়র্ক শহর। উত্তর পূর্বা আমেরিকায় ভয়ঙ্কর আকার নিয়েছে ইডা। ইতিমধ্যেই হড়পা বানে নিউইয়র্ক শহরে ৭ জনের মৃত্যু হয়েছে। রাস্তা দিয়ে যেন নদী বইছে। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্ক শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়া বিদরা জানিয়েছেন ইডার ভয়ঙ্কর রূপ স্মরণ করিয়ে দিয়েছে ১৬ বছর আগের ক্যাটরিনার ভয়াবহতা।

ইডার দাপটে বিপর্যস্ত আমেরিকা
ভয়াবহ হারিকেন ইডার ধাক্কায় নাজেহাল আমেরিকা। মার্কিন মুলুক লন্ডভন্ড বললেই চলে। এমনকী নিউ ইয়র্ক শহর ভাসছে ইডার দাপটে। উত্তর পূর্ব আমেরিকায় চলছে প্রবল বর্ষণ। হড়পা বানে ভেসে গিয়েছে নিউ ইয়র্কের সিংহভাগ এলাকা। ইতিমধ্যেই ৭ জন মারা গিয়েছেন। গোটা শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক বিমান। গত সপ্তাহের শেেষ আমেরিকার লুইসিয়ানায় আছড়ে পড়ে হ্যারিকেন ইডা। সেখানকার একাধিক এলাকা ভেসে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সেখানে। উদ্ধারকাজ এখনও শুরু করা যায়নি। প্রায় শতাধিক বিমান বাতিল করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে।

লন্ডভন্ড নিউ ইয়র্ক শহর
ইডার দাপটে হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউ ইয়র্ক শহর। রাস্তাগুলি যেন নদীতে পরিণত হয়েছে। এখনও চলছে ভয়ঙ্কর বৃষ্টি। নীচু এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। এর আগে এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়নি আমেরিকায়। এমনকী নিউ জার্সিতেও জারি করা হয়েছে জরুির অবস্থা। সেখানেও এক জনের মৃত্যু হয়েছে বলে জানা িগয়েছে। এই নিয়ে হারিকেন ইডার দাপটে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। একাধিক গাছ উপড়ে পড়েছে সেখানে। ভেঙে গিয়েছে অসংখ্য দুর্বল বাড়ি। তবে উদ্ধারকাজ শুরু করা যাচ্ছে না সেখানে।

টর্নোডোর সতর্কতা জারি
ইডার হাত ধরে টর্নেডো হানা গিতে পারে একাধিক জায়গায় এই নিয়ে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। নর্দান নিউ জার্সি এবং সাইদার্ন নিউ জার্সিতে হ্যারিকেন টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি এখন চলবে ইডার দাপডে। বর্ষণের তীব্রতা আগামী ২৪ ঘণ্টায় কমছে না বলে জানানো হয়েছে। শুক্রবার লুইসিয়ানার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে। ইডার দাপটে লুইসিয়ানায় বহু বাড়ি ঘর ভেঙে গিয়েছে। অসংখ্য বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে।

ভয়ঙ্কর ইডা
১৬ বছরে এমন ভয়ঙ্কর হারিকেন দেখেনি আমেরিকা। হ্যারিকেন ক্যাটরিনার কথা মনে করিয়ে দিয়েছে ইডা। কয়েকদিন আগে স্পেস স্টেশন থেকে হ্যারিকেন ইডার চোখের ছবি তুলেছিলেন মহাকাশচারীরা। সেটা দেখে আঁতকে উঠেছিলেন তাঁরা। সেই ছবি পাঠিয়েছিলেন তাঁরা। ইডার চোখের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটারের বেশি। যে গতির সামনে ধুলোর মতো সব উড়ে যেতে পারে বলে আঁতকে উঠেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications