Hurricane Hilary: ধেয়ে আসছে সুপার সাইক্লোনের মতো বিধ্বংসী ঝড়, উত্তাল প্রশান্ত মহাসাগরীয় উপকূল
মহাসাগরের বুক চিরে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড়। প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে ঘূর্ণিঝড় সাধারণত হারিকেন নামে পরিচিতি। সুপার সাইক্লোনের মতো চার নম্বর ক্যাটাগরির ঝড় হারিকেন হিলারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া সংস্থা।
ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মেক্সিকো বাজা উপদ্বীপে প্রথম আঘাত হানবে। তার জেরে সপ্তাহের শুরু থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে। হারিকেন হিলারির জন্য সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায়। সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে আনার কথা বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই প্রবল ঝড়ের ফলে ৩ থেকে ৬ ইঞ্চি বা ৭৬.২ মিলিমিটার থেকে ১৫২.৪ মিলিমিটার বৃষ্টি হবে। ক্যালিফোর্নিার কিছু অংশে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। ক্যালিফোর্নিয়া ছাড়া দক্ষিণ নেভাদার কিছু অংশেও প্রবন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মার্কিন ন্যাশনান হারিকেন সেন্টারের তরফে বলা হয়েছে, সমুদ্র উত্তাল থাকবে। উপকূলের পরিস্থিতিও ভয়াবহ থাকবে। ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণাংশের সমস্ত এলাকাতেই ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সান দিয়েগো কাউন্টির ক্যালিফোর্নিয়া-মেক্সিকো সীমান্ত থেকে মেনল্যান্ড মেক্সিকোয় সতর্কতা জারি করা হয়েছে।
উত্তর লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা দ্বীপের জন্যও সতরক্তা জারি করা হয়েছে। হারিকেন হিলারি ৩৬ ঘণ্টার মদ্যে আছড়ে পড়বে বলে জানিয়েছে ন্যাশনার হারিকেন সেন্টার। বর্তমানে তা বাজা ক্যালিফোর্নিয়ার দক্ষিণ প্রান্ত থেকে ২৮৫ মাইল বা ৪৫৮ কিলোমিটার দূরে অবস্থান করছে।
হরিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, ঘণ্টায় ১৩০ মাইল বা প্রায় ২১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উপকূলে। ২১ কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে সরছে ঝড়টি। এটি চার নম্বর ক্যাটাগরির ঝড়। ফলে এই ঝড় যেমন শক্তিশালী, তেমনই বিধ্বংসীও হবে। এই ঝড় দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে বিরল ও বিপজ্জনক বন্যার কারণ হয়ে উঠতে পারে।
ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুয়ায়ী হারিকেন হিলারি রবিবার রাতের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া পৌঁছবে। এর আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শেযবার ১৯৩৯ সালে একটি গ্রীষ্ণমণ্ডলীয় ঝড় আঘাত হানে। তারপর এবার হারিকেন হিলারি বিধ্বংসী রূপ নিয়ে ধেয়ে আসছে ক্যালিফোকর্নিার উপকূলের দিকে।
ক্যালিফোর্নিয়া উপদ্বীপ থেকে উত্তকরে সান্তা বারবারা কিংবা ক্যালিফোর্নিয়ার যেকোনও উপকূলে তা ল্যান্ডফল করতে পারে। কিন্তু ঝড়টি পশ্চিমে ৬৫ কিলোমিটার এগিয়ে গেলে আরও ভয়াবহতা বাড়বে। সেক্ষেত্রে জনবহুল এলাকা প্রভাবিত হবে। তা উদ্বেগের কারণ হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সেক্ষেত্রে অবশ্য দাবানলে পুড়ে যাওয়া এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকবে। ঝড়ের কারণে ভূমিধস ও কাদা জলের স্রোত তৈরি হতে পারে।












Click it and Unblock the Notifications