১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে ‘হারিকেন ইউনিস’, বিপদ-সংকেত পেয়ে ১৬৭ ফ্লাইট বাতিল
১৪৫ কিমি বেগে ধেয়ে আসছে ‘হারিকেন ইউনিস’, বিপদ-সংকেত পেয়ে ১৬৭ ফ্লাইট বাতিল
ধেয়ে আসে প্রবল ঘূর্ণিঝড়। বিপদ সংকেত পেয়ে কড়া সতর্কতা জারি করল যুক্তরাজ্য। ঘূর্ণিঝড় ইউনিসের হাত থেকে জীবন বাঁচাতে ফ্লাইট বাতিল করা হল। নেওয়া হয়েছে নানা সতর্কতামূলক ব্যবস্থা। ব্রিটেনের হাওয়া অফিস জারি করেছে লাল সতর্কতা। সতর্কতা জারি করা হয়েছে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে হারিকেন।

ঝড় হারিকেনের রূপ নিয়ে ধেয়ে আসছে
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের আবহাওয়া পরিষেবা দফতরের পক্ষ থেকে হারিকেন ইউনিস নিয়ে কড়া সতর্কতা জারি করেছে। আবহাওয়া দফতররে পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার আছড়ে পড়তে পারে ভয়াবহ ঝড় ইউনিস। এই ঝড় হারিকেনের রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসের সতর্কতামূলক ব্যবস্থা
আবহাওয়া দফতর জানিয়েছে, নেদারল্যান্ডসের কিছু অংশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩৯ কিলোমিটার বা ঘণ্টায় ৮৬ মাইল পর্যন্ত পৌঁছতে পারে। সেই কারণে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এবং ১৮ ফেব্রুয়ারি শুক্রবার আমস্টারডামে ঝড়ো আবহাওয়ার কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

১৬৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে
এই হারিকেনের কারণে বিপদে পড়তে পারে ফ্লাইট। মানুষের জীবন সংশয় তৈরি হতে পারে। তাই আমস্টারডাম এয়ারপোর্ট কর্তৃপক্ষ ১৬৭টি ফ্লাইট বাতিল করে। ডাচ ফ্ল্যাগশিপ এয়ারলাইন কেএলএম বলেছে যে, ইউনিস নামক ঝড়ের কারণে শুক্রবারের জন্য নির্ধারিত ১৬৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ব্রিটেন সম্ভাব্য গতি, ইউনিস থেকে সাবধান
ব্রিটেনের হাওয়া অফিসও এই হারিকেন নিয়ে বেশ সতর্ক। যুক্তরাজ্যের কিছু অংশের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ব্রিটেন তথা যুক্তরাজ্যেও ৯০ মাইল বা ১৪৫ কিলোমিটার বেগে হারিকেন-শক্তির ঝড় ইউনিস আঘাত হানতে পারে। আবহাওয়া পরিষেবা দফতর জানিয়েছে, সবচেয়ে বিপজ্জনক ভাবে ওই ঝড় দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রভাব ফেলতে পারে।

ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকার পরামর্শ
ব্রিটিশ আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হারিকেন ইউনিস মারাত্মক হতে পারে। দেশের অভ্যন্তরেও লন্ডভন্ড করতে পারে। যার জেরে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পরে। নেটওয়ার্কের সমস্যা তৈরি হতে পারে। এনার্জি নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের তরফে সতর্ক করে জানানো হয়েছে, সবাই যাতে ফোন চার্জ করে রাখে এবং টর্চ প্রস্তুত রাখে। বিদ্যুৎ বিপর্যয়ে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছে ব্রিটিশ প্রশাসন।

ইউনিসের ফলে যাতে কোনও সংকট তৈরি না হয়
ডাচ ফ্ল্যাগশিপ এয়ারলাইন কেএলএম যেমন একদিকে মানুষের জীবনকে বিপেদর মুখে ফেলে না দিতে ফ্লাইড বাতিল করে দিয়েছে, তেমনই ব্রিটিশ প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। যাতে হারিকেন-শক্তি এই ঝড় ইউনিসের কোনও সংকট তৈরি না হয়, তার জন্য আগাম সতর্কতা জারি করেছে দুই দেশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications