Human Trafficking: পাচারের শিকার হয়েছিল ১৩ নাবালকও, ধৃত দুই! পাচার-কাণ্ডে বাড়ছে রহস্য
Human Trafficking: নিকারাগুয়াগামী যে বিমান জরুরি ভিত্তিতে ফ্রান্সের মাটিতে অবতরণ করেছে তাঁর যাত্রীদের মধ্যে ছিল ১৩ জন নাবালক। ৩০০ ভারতীয়কে নিয়ে ফ্রান্সের মাটিতে নামে বিমানটি। মানব পাচার করা হচ্ছিল! এমন অভিযোগ সামনে আসার পরেই সেটিকে নামানো হয়। ১৩ জনের বয়স ২১ মাস থেকে ১৭ বছরের মধ্যে।
এখনও পর্যন্ত এই ঘটনার (Human Trafficking) সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে হেফাজতে নিয়েছে ফান্স প্রশাসন। একই সঙ্গে ভারতের তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্রে জানা গিয়েছে, বিশেষ সুত্র থেকে খবর যায়, চার্টাড বিমানে থাকা যাত্রী মানব পাচারের শিকার হতে পারেন। দুবাই থেকে নিকারাগুয়াগামী যাচ্ছিল সেটি। আর তা যাওয়ার পথেই বিমানটিকে আটকানোর ততপরতা শুরু হয়।

ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে ওই চার্টাড বিমানটিকে কার্জত জোর করে নামানো হয় বলে খবর। জানা যাচ্ছে, ধৃত দুজন আন্তর্জাতিক পাচার চক্রের (Human Trafficking) সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ধৃত দুজনকে জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে ফ্রান্সের ভারতীয় দূতাবাসও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ইতিমধ্যে একটি দল গঠন করা হয়েছে। দলের সদস্যরা ধৃতদের জেরা করবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিমানে থাকা সমস্ত ভারতীয়কেই জেরা করা হবে বলেও জানা যাচ্ছে।
বিষয়টি (Human Trafficking) খুবই গুরুত্ব দিয়ে দেখছে ফ্রান্স সরকার। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তভার সে দেশের হাই-লেভেল কমিটিকে তুলে দিয়েছে। অন্যদিকে বিদেশমন্ত্রকের তরফে ফ্রান্সের ভারতীয় হাই-কমিশন এবং ফ্রান্স সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, বিষয়টি মন্ত্রকের তরফে হালকা ভাবে নেওয়া হচ্ছে না।












Click it and Unblock the Notifications