Human Trafficking: 'মানব-পাচার' সন্দেহে আটক বিমানকে ছাড়ার সিদ্ধান্ত! নজর রাখছে ভারত

Human Trafficking: মানব পাচার সন্দেহে আটকে রাখা বিমানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ফ্রান্স প্রশাসন। একই সঙ্গে বিমানে থাকা ৩০০ এরও বেশি যাত্রীকে ছাড়া হবে বলে জানা যাচ্ছে। যাদের মধ্যে বড় একটা অংশ ভারতীয় বলে জানা যায়। দফায় দফায় বিমানে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করে সে দেশের তদন্তকারী সংস্থা।

আর এরপরেই তিনদিন ধরে আটকে থাকা বিমানটি এবং তার যাত্রীদের (Human Trafficking) ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সে দেশের তরফে। তবে পুরো বিষয়টির উপর বিদেশমন্ত্রক নজর রাখছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, দুবাই থেকে নিকারাগুয়াগামী যাচ্ছিল ওই চার্টাড বিমানটি। আর তা যাওয়ার পথেই জ্বালানির অভাব দেখা দেয় বিমানটি।

Human Trafficking

সেই সময় ফ্রান্সের একটি বিমানবন্দরের জ্বালানির ভরার আবেদন জানানো হয়। সেই মতো ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে ওই চার্টাড বিমানটিকে নামার অনুমতি দেওয়া হয়। কিন্ত্যু বিমানটিকে আটক করা হয়। সন্দেহ করা হয় বিমানে থাকা যাত্রীদের পাচার করা হচ্ছে। এর পিছনে বড়সড় মানব পাচার যোগ রয়েছে বলে ফ্রান্স প্রশাসনের তরফে মনে করা হয়।

সেই মতো ঘটনার তদন্ত শুরু করে সে দেশের নিরাপত্তা এজেন্সিগুলি। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়। দফায় দফায় তাদেরকে জেরা করা হয়। কি কারনে ৩০০ এরও বেশি মানুষকে নিকারাগুয়াতে নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে জানতে চাওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে ভারতীয় হাই কমিশনও।

আলাদা ভাবে ভারতীয়দেরও জেরা করা হয়। তাৎপর্যপূর্ণ ভাবে বিমানে থাকা ভারতীয়দের মধ্যে ১৩ জন নাবালকও আছে। জানা যাচ্ছে, দীর্ঘ তিনদিন আটকে থাকার পর ২৫ ডিসেম্বর, সোমবার বিমানটি ছেড়ে দেওয়ার সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে সে দেশের প্রকাশিত সংবাদমাধ্যম জানাচ্ছে।

কিন্তু একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে, দুবাই থেকে কেন ভারতে না এসে নিকারাগুয়াতে কেন ভারতীয়দের নিয়ে যাওয়া হচ্ছে সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের। আর তাই পুরো বিষয়টির উপর ভারতীয় বিদেশমন্ত্রক নজর রাখছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+