বড়সড় ধাক্কা খেল বিশ্বের ইন্টারনেট পরিষেবা! খুলেছে না একাধিক ওয়েবসাইট
বড়সড় ধাক্কা খেল বিশ্বের ইন্টারনেট পরিষেবা। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটগুলির পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আমাজন, রেডিট ছাড়াও বহু আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে।
বড়সড় ধাক্কা খেল বিশ্বের ইন্টারনেট পরিষেবা। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটগুলির পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। আমাজন, রেডিট ছাড়াও বহু আন্তর্জাতিক মানের সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে।

যে সব ওয়েবসাইট 'ডাউন' হয়ে গিয়েছে সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না অনেক জায়গায়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক , ইন্টারনেট সমস্যার জেরে ধাক্কা খেল একের পর এক ওয়েবসাইট। বিশ্বের অন্যতম বড় ওয়েবসাইটগুলির পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। সেই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবসাইট।
এ দিন একাধিক ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছিল। যে সব ওয়েবসাইট 'ডাউন' হয়ে গিয়েছে সেই তালিকায় ছিল নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, রেডিট, ফিনান্সিয়াল টাইমস। আমাজনের ওয়েবসাইটও খুলছে না অনেক জায়গায়। প্রভাব পড়েছে অনেক সোশ্যাল মিডিয়া সাইটেও।
কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনেকেই মনে করছেন আমেরিকার 'ক্লাউড কম্পিউটিং সার্ভিস' সংস্থার কোনও ত্রুটি রয়েছে। তার ফলেই এই প্রভাব পড়েছে ওয়েবসাইটগুলিতে। 'ফাস্টলি' নামে ওই ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে।
তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। এই সংস্থা যে সব ওয়েবসাইটকে পরিষেবা দেয়, সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। আমাজন ডট কম ওয়েবসাইটও ডাউন। যদিও আমাজনের তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ২১ হাজার রেডিট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় সমস্যার কথা জানিয়েছে।
অন্যদিকে টেকক্রাঞ্চ নামক মার্কিন নিউজ পোর্টালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী. কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক প্রোভাইডারের সমস্যার কারণেই সারা বিশ্বে এই সংবাদ সংস্থাগুলির পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে। এমনটাই দাবি করা হয়েছে।
জানা যাচ্ছে, এখন দ্রুত সংস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য সংখ্যাগরিষ্ঠ ওয়েবসাইটই ক্লাউডফ্লেয়ার বা অ্যামাজন ডেলিভারি নেটওয়ার্কের উপর নির্ভর করে সিডিএন সার্ভিসের জন্য। ইন্টারনেট পরিষেবার এত বড় একটি অংশ একদিকে যেমন বিকল, তখন কিন্তু রয়টার্স, অ্যাসোসিয়েট প্রেস, ব্লুমবার্গের মতো আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলির ঠিক মতোই কাজ করে।
তবে বেশ কিছু সমস্যা তাঁদেরকেও ফেস করতে হয়। যেমন ছবি আপলোড করা সহ একাধিক সমস্যার মধ্যে পড়তে হয় বিভিন্ন পাবলিসারদের।












Click it and Unblock the Notifications