Earthquake Bangladesh: জোরাল এক ভূমিকম্পে 'ধূলিসাৎ' হতে পারে বাংলাদেশ! ফের কম্পন অনুভূত হতেই বিরাট ইঙ্গিত

Earthquake Bangladesh: ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা। বুধবার দুপুরে হঠাত করেই এই কম্পন অনুভূত হয়। তীব্র আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশের মানুষ। বিপদের আশঙ্কায় অনেকেই বাড়ি থেকে খালি জায়গায় চলে আসেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর জানা যায়নি। এমনকী হতাহতের খবরের বিষয়ে স্পষ্ট নয়।

বাংলাদেশের আবহাওয়া দফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকরা বেশ জোরাল কম্পন (Earthquake Bangladesh) অনুভূত হয়েছেন বলে জানিয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, বেলা ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। উৎপত্তিস্থল ভারত ও মায়ানমারের সীমান্তবর্তী এলাকা।

Earthquake Bangladesh

ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬।হাওয়া অফিসের আধিকারিকরা জানিয়েছেন, বাংলাদেশের বুকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্যদিকে প্রশাসনের আধিকারিকদের কথা অনুযায়ী, বাংলাদেশে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এই নিয়ে গত ১০ দিনে ৪ বার বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হল। যা মোটেই স্বস্তির নয় বলছেন বিশেষজ্ঞরা। কার্যত অশনি সঙ্কেত বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের আশপাশে ও দেশের ভেতরে ছোট বা মাঝারি আকারের ভূমিকম্পের প্রবণতা ক্রমশ বড়ে যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে দেশে এবং আশপাশের বিভিন্ন এলাকায় ৫৩টি ভূমিকম্প হয়। এটি ছিল আট বছরের মধ্যে সর্বোচ্চ।

এভাবে ছোট বা মাঝারি ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাওয়াটা বড় ভূমিকম্পের পূর্বলক্ষণ বলে মনে করছেন ভূমিকম্পবিশেষজ্ঞরা। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণেই এমনটা মনে করছেন তাঁরা। ফলে এখন থেকেই পদক্ষেপ নেওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে ভূমিকম্প টেকানোর ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা আলোচনার মাধ্যমে সে দেশের সরকার করে সেই দাবিও জানাচ্ছেন ভূমিকম্পবিশেষজ্ঞরা। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Earthquake: কম্পন অনুভূত হয়েছে ভারতেও

বলে রাখা প্রয়োজন, এদিন সকাল ভারতেরও বিভিন্ন এলাকায় কম্পন (Earthquake) অনুভূত হয়। কেঁপে ওঠে মণিপুর, মিজোরাম, মেঘালয়, অসম সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের ইয়াইরিপক শহর থেকে ৬৬ মাইল উত্তর-উত্তরপশ্চিমে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+