সলোমন দ্বীপপুঞ্জে জোরালো ভূমিকম্প, সুনামি সতর্কতা
জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। শুক্রবার ভোরে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮। যদিও ভূমিকম্পের জেরে এখনই হতাহতের খবর কিছু পাওয়া যায়নি।
সিডনি, ৯ ডিসেম্বর : জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। শুক্রবার ভোরে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৮। যদিও ভূমিকম্পের জেরে এখনই হতাহতের খবর কিছু পাওয়া যায়নি।
তবে ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়। হতাহতের খবর না থাকলেও হাওয়াইয়ে বেশ কয়েকটি বাড়ি ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

বেশ কিছু গ্রামে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। এবং গ্রামের মানুষকে স্থানান্তর করা হচ্ছে। মালাইতা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।
প্রশান্ত মহাসাগরের ৪০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় ভোর ৪ তে ৩৮ নাগাদ এই কম্পন সলোমন দ্বীপপুঞ্জ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে অনুভূত হয়।
উল্লেখ্য ২০১৩ সালে ভূমিকম্পের জেরে সুনামি হয়। ৯০০টি দ্বীপপুঞ্জ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছিল।












Click it and Unblock the Notifications