হোয়াইট হাউজের চাবিকাঠি টেক্সাস-ফ্লোরিডাতে, কীভাবে দুটি রাজ্য ঘোরাতে পারে ট্রাম্পের ভাগ্য

মার্কিন নির্বাচনের জয় পরাজয় নির্ধারণের চাবিকাঠি লোকানো রয়েছে কয়েকটি রাজ্যের ইলেকটোরাল কলেজের হাতে। এহেন রাজ্যগুলিকেই ব্যাটলগ্রাউন্ড স্টেট বলা হয়। এগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দুই রাজ্য হল ফ্লোরিডা এবং টেক্সাস। এবং সবাইকে অবাক করে দিয়ে এই দুই রাজ্যে বাইডেনকে পিছনে ফেলেছেন ট্রাম্প।

২১০টি ব্যাটলগ্রাউন্ড কলেজ আসনের লড়াই

২১০টি ব্যাটলগ্রাউন্ড কলেজ আসনের লড়াই

বিশেষজ্ঞদের মতে মার্কিন নির্বাচনের আসল লড়াই হবে ২১০টি ব্যাটলগ্রাউন্ড কলেজ আসনের জন্য। তাই মার্কিন নির্বাচনের মূল ফোকাস ১২টি রাজ্যের উপর। বিশেষজ্ঞদের মতে, এই ১২টি 'ব্যাটলগ্রাউন্ড স্টেট'ই নির্ধারণ করে দেবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করছেন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ফের হোয়াইট হাউজের চাবি পকেটস্থ করতে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে সর্বশেষ পরাজিত প্রার্থী ছিলেন জর্জ ডাব্লিউ বুশ। তিনি ১৯৯২ সালে পুননির্বাচিত হতে ব্যর্থ হন।

টেক্সাস-ফ্লোরিডাতে হাড্ডাহাড্ডি লড়াই

টেক্সাস-ফ্লোরিডাতে হাড্ডাহাড্ডি লড়াই

এহেন পরিস্থিতিতে ফ্লোরিডার হাড্ডাহাড্ডি লড়াইতে ৯৩ শতাংশ ভোট গণনার পর ট্রাম্প এগিয়ে রয়েছেন ৩ শতাংশের ব্যবধানে। এদিকে ফ্লোরিডার পর টেক্সাসেও বাইডেনকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই রাজ্যগুলিতে অভিবাসী ভোটারদের সংখ্যা বেশি। তাই অনেক বিশেষজ্ঞই মনে করেছিলেন যে জো বাইডেন এই রাজ্যগুলিতে বড় ব্যবধানে জিতবেন। গণনা শুরু হতেই সেই ইঙ্গিতও মেলে। তবে গণনা এগোতেই ওলট পালট হয়ে যায় সমীকরণ।

'রাস্ট বেল্ট' রাজ্যগুলিতে জয় লাভ করবেন বাইডেন

'রাস্ট বেল্ট' রাজ্যগুলিতে জয় লাভ করবেন বাইডেন

যদিও পূর্ব উপকূলের বেশ কয়েকটি রাজ্যে লিড নিয়েছেন জো বাইডেন। মনে করা হচ্ছে, 'রাস্ট বেল্ট' রাজ্যগুলিতে জয় লাভ করবেন বাইডেন। এই রাজ্যগুলির মধ্যে আছে, ওহাইও, মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, মিশিগানের একটা অংশ, উইসকনসিন, ইলিনয়িস। আর এই কারণেই ব্যাটসগ্রাউন্ড স্টেট এহিসাবে ফ্লোরিডা এবং টেক্সাস খুবই গুরুত্বপূর্ণ।

টেক্সাসে ৩৮টি এবং ফ্লরিডায় ২৯টি করে কলেজ ভোট রয়েছে

টেক্সাসে ৩৮টি এবং ফ্লরিডায় ২৯টি করে কলেজ ভোট রয়েছে

টেক্সাসে ৩৮টি এবং ফ্লরিডায় ২৯টি করে কলেজ ভোট রয়েছে। এই রাজ্যগুলিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নির্বাচনে। এই দুটি রাজ্যের একটিও যদি বাইডেন নিজের পকেটে পুড়তে পারতেন, তাহলে তাঁর জয় একপ্রকার নিশ্চিত বলে ধরে নেওয়া হত। তবে ট্রাম্প যেভাবে এই দুই রাজ্যে পিছন থেকে এসে বাইডেনকে টেক্কা দিচ্ছেন, তাতে চিন্তার ভাঁজ পড়েছে ডেমোক্র্যাট প্রার্থীর কপালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+