ট্রাম্পকে সাক্ষী রেখে শুধু পাকিস্তান নয়, চিনকেও চাপে ফেলে দিলেন মোদী
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে হাউডি মোদী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে ভারত-আমেরিকা মৈত্রী ও আরও সুসম্পর্কের পক্ষে মোদী পক্ষে সওয়াল করেছেন। তিনি দু'দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন। এবং তাতে মোদী এবং ট্রাম্প দুজনেই আগ্রহী বলে জানিয়েছেন।

মোদী-ট্রাম্প কাছাকাছি
ডোনাল্ড ট্রাম্পের গলাতেও একই সুর শোনা গিয়েছে। তিনিও জানিয়েছেন, ভারত তাঁদের বিশ্বস্ত বন্ধু। এমনকী নরেন্দ্র মোদীও। যার ফলে হিউস্টনের মঞ্চ থেকে ভারত-আমেরিকা বন্ধুত্বের বার্তা সারা বিশ্বের সামনে প্রতিফলিত হয়েছে।

চিনের কাছে সুসংবাদ নয়
এখন ঘটনা হল ভারত আর আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু শুধু পাকিস্তান নয় চিনের কাছেও খুব একটা সুখের সংবাদ নয়। আমেরিকা ভারতকে বন্ধু ধরে নিরাপত্তা পরিষদে জায়গা করে দেওয়ার জন্য তৎপরতা দেখিয়েছে। পাকিস্তানি জঙ্গি জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারকে জঙ্গি তকমা দেওয়ার ক্ষেত্রেও বারবার ভারতের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকা।

চিনের সমর্থন ছিল পাকিস্তানকে
এই ঘটনায় চিন কিন্তু সমর্থন করেছিল পাকিস্তানকে। যদিও শেষ অবধি রাষ্ট্রপুঞ্জ মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে। ভারত-আমেরিকার চাপে পড়ে রবিবার হিউস্টনে শুধু নরেন্দ্র মোদী নন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন কীভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে চলেছে।

আশঙ্কা বাড়ল চিনের
ভারত-আমেরিকা বাণিজ্য ও প্রতিরক্ষা ক্ষেত্রে আগামিদিনে যে আরও সমন্বয় তৈরি হবে সেটা ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন। যা অবশ্যই চিনের কাছে দুশ্চিন্তার। ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক হোক অথবা প্রতিরক্ষা ঘনিষ্ঠতা বাড়লে বিপদ কিন্তু চিনের। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানকে ঘিরে মোদি ও ট্রাম্প তথা ভারত-আমেরিকা যেভাবে আরও কাছাকাছি এল তাতে পাকিস্তান তো বটেই চিনাদেরও শঙ্কিত হওয়ার অনেক কারণ রইল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications