ইমরান যখন গাছে জল দিচ্ছেন, আর কাশ্মীর থেকে উঠে গেল ৩৭০ ধারা!কটাক্ষ-বাণের নিশানায় পাক প্রধানমন্ত্রী

রাজ্যসভায় দাঁড়িয়ে এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল। গোটা দেশের রাজনীতি এই বিষয়টি নিয়ে তোলপাড় আজ।

রাজ্যসভায় দাঁড়িয়ে এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল। গোটা দেশের রাজনীতি এই বিষয়টি নিয়ে তোলপাড় আজ। সংসদে বিরোধীদের চরম বিরোধিতার মাঝেই বিজেপির বিরোধী শিবিরের কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ ও মায়াতীর বিএসপির মতো দল বিজেপিকে এই মর্মে সমর্থন করে। এদিকে, ভারত যখন তোলপাড় কাশ্মীর নিয়ে, তখন সীমান্তের ওপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ক্ষোভের মুখে পড়ে।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলুপ্তি হতেই পাকিস্তানে ক্ষোভের মুখে ইমরান! টুইটারে ফুঁসছে সীমান্তের ওপার

এদিন পাকিস্তানে বৃক্ষরোপণ উৎসবে যোগ দেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। আর সেই বিষয়টি নিয়ে পাক শাসকদল পিটিআই একটি টুইট করে। তার প্রেক্ষিতেই একের পর এক টুইট বার্তায় ক্ষোভের নিশানায় ইমরানকে রাখেন সাধারণ পাকিস্তানিরা। অনেকেই প্রশ্ন তোলেন, একদিকে বৃক্ষরোপণ করছেন ইমরান, আর আরেকদিকে ভারতে যে এতবড় ঘটনা ঘটছে, তার কী খেয়াল রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর!

অনেকেই পাকিস্তানি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ উৎসবকে কটাক্ষ করে লিখেছেন , সীমান্তে যখন উষ্ণতা চরমে, তখন কী করছেন ইমরান খান! এইভাবেই একের পর এক টুইট বাণে আজ গোটা দিন বিদ্ধ হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+