টানা ১০০ দিন করোনা থেকে সম্পূর্ণ মুক্ত এই দেশটি! কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন জেসিন্ডা
টানা ১০০ দিন করোনা থেকে সম্পূর্ণ মুক্ত এই দেশটি! কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন জেসিন্ডা
ভারতের যেখানে নিত্যদিনই করোনার সংক্রমণ বেড়ে চলেছে, সেখানে নিউজিল্যান্ড ১০০ দিন ধরে সম্পূর্ণ করোনা মুক্ত। শুধু ভারত কেন, বিশ্বের তাবড় শক্তিধর দেশ আমেরিকাও করোনা মুক্ত রাখতে পারেনি নিজেকে। এমন অবস্থায় নিউজিল্যান্ড কোন জাদুর ছড়ি ঘুরিয়েছে দেখে নেওয়া যাক!

নিউজিল্যান্ড পরিস্থিতি
প্রতি এক মিলিয়নে নিউজিল্যান্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। যা বিশ্বের নিরিখে সবচেয়ে কম। আর এরজন্য তিনটি ধরনের প্রস্তুতি দেখা গিয়েছে।। যার মধ্যে টেস্টিং, সোশ্যাল ডিসটেন্সিং সীমান্ত সিল করার মতো পদক্ষেপ রয়েছে।

কেন সফল নিউজিল্যান্ড
টেস্টিং, সোশ্যাল ডিসটেন্সিং সীমান্ত সিল .. এই তিনটি পদক্ষেপ যতটা কঠোরভাবে নিউজিল্যান্ডের জেসিন্ডা সরকার কার্যকরী করেছে, ততটাই সেখানের সাধারণ মানুষ তা মেনে চলেছে। লকডাউনের সাাহায্য নিউজিল্যান্ড নিতেই সেদেশে ভাইরাসের সংক্রমণে বিপুল কমতি দেখা গিয়েছে।

এখন স্বাভাবিক পরিস্থিতি
নিউজিল্যান্ডে করোনার সংক্রমণ কমতেই সেখানে লকডাউন তোলা হয়েছে। তারপরও মানুষ সচেতনতা থেকেই সোশ্যাল ডিসটেন্সিং ধরে রেখেছেন। যার ফলেই জেসিন্ডা সরকার ১০০ দিন ধরে দেশকে করোনা মুক্ত করতে পেরেছে। এছাড়াও সীমান্তের সিল করার ক্ষেত্রে নিউজিল্যাল্ড বড়সড় ভূমিকা নিয়েছে।

সীমান্ত ও করোনা
বিজ্ঞানসম্মতভাবে দেশের সীমান্ত সপরক্ষার দিকে নজর দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। ফলে 'গ্রিন রিকোভারি' তাদেরলক্ষেত্রে সম্ভব হয়েছে। এছাড়াও কাজকর্মে গতি আবতে লকডাউনেও ডিজিটাল প্লাটফর্মকে সর্বোতভাবে ব্যবহার করেছে সেদেশে। যার ফল হিসাবে ব্যবসায়িক ক্ষতিও সেভাবে আছড়ে পড়েনি জেসিন্ডার দেশে।












Click it and Unblock the Notifications