একদিনে গোটা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাবে মৃত চারশো ছাড়াল, শীর্ষে ইতালি
সারাবিশ্বে প্রায় প্রত্যেকটি মহাদেশেই হানা দিয়েছে মারণ করোনা ভাইরাস। ইতিমধ্যে সারা বিশ্বে সব মিলিয়ে ৫৩৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে শুধু চিনেই মারা গিয়েছেন ৩১৭৭ জন। সবমিলিয়ে সংখ্যাটা মুহূর্তে লাফিয়ে বাড়ছে। বিশ্বের প্রায় সব মহাদেশেই এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে।

লম্বা মৃত্যুমিছিল
দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। সেখানে ইতিমধ্যে ১২৬৬ জন এই ভাইরাসের প্রভাবে মারা গিয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে ইরান। সেখানে ৫১৪ জন মানুষ মারা গিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছে স্পেন। সেখানে ১২২ জন মানুষ এবং পঞ্চম স্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ৭১ জন করোনা ভাইরাসের শিকার হয়েছেন।

মারণ ভাইরাসের প্রভাব
এদিন শুধু শুক্রবারে করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বজুড়ে ইতিমধ্যে ৪০১ জন মানুষের প্রাণ গিয়েছে। তার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে ইতালি। সেখানে ২৫০ জন মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন একদিনে। ইরানে প্রাণ হারিয়েছেন একদিনে ৮৫ জন মানুষ।

বাদ নেই কোনও দেশ
ইউরোপের আরেকটি দেশ স্পেনে এদিন শুক্রবার ৩৬ জন মানুষ করোনা ভাইরাসের প্রভাবে প্রাণ হারিয়েছেন। চিনে আক্রান্তের সংখ্যা অনেক বেশি হলেও সেখানে এদিন মাত্র ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে পাঁচজন, জার্মানি ও সুইজারল্যান্ডে একদিনে দুজন করে, নেদারল্যান্ডসে ৫ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

অব্যাহত মৃত্যুমিছিল
এর পাশাপাশি এদিন যুক্তরাজ্য ইংল্যান্ড ও হংকংয়ে আরও একজন করে মৃত্যুর খবর এসেছে। ইন্দোনেশিয়ায় এদিন মোট তিন জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের কারণে। ইউরোপের দেশ ইউক্রেনে ও দক্ষিণ আমেরিকার আর্জেন্তিনায় এদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একই ঘটনা ঘটেছে আফ্রিকার সুদানেও। এদিন সেদেশে আক্রান্ত একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।












Click it and Unblock the Notifications