US Tariffs: ট্রাম্পের এই পারস্পরিক শুল্ক কতদিন বলবৎ থাকবে? প্রাক্তন মার্কিন বাণিজ্য সচিব দিলেন পূর্বাভাস
ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাণিজ্য শুল্ক ঘোষণা বিশ্ব অর্থনীতিতে আলোড়ন ফেলেছে। তবে ২০২৫ সাল শেষ হওয়ার আগে এই শুল্ক কার্যকর হবে না বলে এমনই দাবি করেছেন প্রাক্তন মার্কিন বাণিজ্য সচিব কার্লোস গুতেরেস। কেন তিনি এই দাবি করেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন গুতেরেস।
শুল্ক আরোপ নিয়ে গুতেরেসের ভবিষ্যদ্বাণী -
বুশ প্রশাসনের বাণিজ্য সচিব কার্লোস গুতেরেস বলেছেন, ট্রাম্প ঘোষিত শুল্কের কারণে বিভিন্ন দেশ আলোচনার টেবিলে ছুটে আসবে এবং এক-দুই মাসের মধ্যেই কিছু শুল্ক প্রত্যাহার হতে পারে। তাঁর কথায়, "এটি একটি বড় আলোচনার সূচনা মাত্র। এটি এক বা দুই মাসের মধ্যে কার্যকর হবে না, এবং অবশ্যই ২০২৫ সালের শেষার্ধের আগে নয়"।

কোন কোন দেশে কত শুল্ক আরোপ করা হয়েছে?
ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির উপর ১০% বেসলাইন শুল্ক নির্ধারণ করেছেন। নির্দিষ্ট দেশগুলোর জন্য এই হার আরও বেশি -
- ভারত: ২৬%
- চীন: ৩৪%
- ভিয়েতনাম: ৪৫%
- থাইল্যান্ড: ৩৬%
- ইউরোপীয় ইউনিয়ন: ২০%
ট্রাম্পের ঘোষণার পরপরই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার গতি বেড়েছে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছে এবং খুব শিগগিরই এ বিষয়ে বিশদ বিশ্লেষণসহ একটি বিবৃতি জারি করা হবে। শুল্ক বিষয়ে ট্রাম্প প্রশাসনের কী মত, তাই জানতে চাওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই শুল্কের ফলে গ্লোবাল সাপ্লাই চেইন ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে। তবে গুতেরেসের মতে, যদি দেশগুলো আমেরিকার উদ্বেগ সমাধান করতে পারে, তবে ট্রাম্প প্রশাসন শুল্ক কমানোর সুযোগ দিতে পারে। তবে এই সবটাই সম্ভব হবে আলোচনার মাধ্যমেই।
বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন মার্কিন নির্বাচন এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা এই শুল্ক নীতির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাতে অন্যান্য দেশের সাথে আমেরিকার সম্পর্কের কোনও পরিবর্তন আসবে কিনা, সেটা সময় বলবে। তবে আপাতত, এই শুল্ক নীতিকেই বড় করে দেখছে গোটা বিশ্ব।












Click it and Unblock the Notifications