বালাকোট এয়ারস্ট্রাইকের পর পাক গোয়েন্দা সংস্থা ISI কোন নতুন ছকে এগোচ্ছে! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

পুলওয়ামায় যখন ভারতীয় সেনার কনভয়ে পাকিস্তানি জঙ্গিদের হাত থাকার সমস্ত প্রমাণ ইসলামাবাদকে পেশ করেছিল দিল্লি , তখন সেই ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত নেই বলে সাফ জানিয়ে দেয় ইমরানের দেশ।

পুলওয়ামায় যখন ভারতীয় সেনার কনভয়ে পাকিস্তানি জঙ্গিদের হাত থাকার সমস্ত প্রমাণ ইসলামাবাদকে পেশ করেছিল দিল্লি , তখন সেই ঘটনার সঙ্গে পাকিস্তান জড়িত নেই বলে সাফ জানিয়ে দেয় ইমরানের দেশ। বারবার পাকিস্তান দাবি করে তাদের দেশে কোনওভাবেই সন্ত্রাসকে মদত দেওয়া হয়না। আর এমন এক প্রেক্ষাপটে খবর উঠে আসছে যে, পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে বালাকোট হামলার পর নয়া চালে জঙ্গিদের শিবির পরিচালনা করছে আইএসআই।

কোন কোন শিবির চালাচ্ছে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা!

কোন কোন শিবির চালাচ্ছে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা!

পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তরফে সেদেশের একাধিক ছোটবড় জঙ্গিশিবির সরাসরি পরিচালনার কাজে জোরকদনমে চলছে বলে খবর। এরমধ্যে রয়েছে পাকিস্তানের থাকা জঙ্গিদের পুরনো ৮ টি সংগঠন।

কোন কোন জঙ্গি শিবিরে মদত দিচ্ছে পাক গোয়েন্দারা?

কোন কোন জঙ্গি শিবিরে মদত দিচ্ছে পাক গোয়েন্দারা?

সাম্প্রতিক এক সংবাদে জানা গিয়েছে, পাকিস্তানের সিপাহে সাহাবা, লস্কর এ জাঙ্ঘাবি, অল বাদার, অল উমর মুজাহিদ্দিন এর মতো একাধিক ছোট ছোট ৮ টি জঙ্গি শিবিরকে গড়ে তুলতে সাাহায্য করছেন পাকিস্তানি গোয়েন্দারা। এই সমস্ত জঙ্গি শিবিরগুলি পাকিস্তানের পুরনো জঙ্গি সংগঠন। আর তাদেরই নতুন করে চাগার দিয়ে যাচ্ছে আইএসআই।

কেন ছোট জঙ্গি শিবিরের দিকে ঝুঁকছে আইএসআই?

কেন ছোট জঙ্গি শিবিরের দিকে ঝুঁকছে আইএসআই?

মূলত আন্তর্জাতিক চাপ বেড়েছে কুখ্যাত তথা দাগী জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা , হিজাবুল মুজাহিদ্দিন, জইশ-এ মহম্মদ এর মতো সংগঠনের ওপর। ফলে এই জঙ্গি শিবিরগুলির ওপর নজর রয়েছে গোটা বিশ্বের। তাই ছোট ছোট জঙ্গি শিবিরকে কাজে লাগিয়ে নাশকতার ছক আরও পোক্ত করার চেষ্টা করছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+