বন্ধ ইফতার পার্টি! করোনা আবহে কেমন কাটতে চলেছে রমজান মাস?
বন্ধ ইফতার পার্টি! করোনা আবহে কেমন কাটতে চলেছে রমজান মাস?
বড়ো কঠিন সময়ের মধ্যে দিয়েই চলছে গোটা বিশ্ব। করোনার জেরে কার্যত তালাবন্ধ গোটা দেশ। বন্ধ বিভিন্ন মন্দির-মসজিদ ধর্মীয় স্থান। অথচ আগামী ২৩শে এপ্রিল থেকেই শুরু হচ্ছে রমজান মাস। কিন্তু, সমসাময়িক অবস্থা বিবেচনা করে এবং সরকারি নির্দেশনার কথা মাথায় রেখেই রমজান শেষে ঘরে বসেই নামাজ পড়ার আবেদন জানায় দেশের মুসলিম সংগঠনগুলি। হবেনা একসাথে নামাজ পড়া, রমজান শেষে বন্ধ ইফতারের মজাও। তবে কেমন কাটবে রমজান মাস? জেনে নিন।

শুনশান রমজান
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের নবম মাসকে বলা হয় রমজান মাস। ক্রিসেন্ট চাঁদ দেখার সাপেক্ষে আগামী ২৩ শে এপ্রিল থেকে শুরু হচ্ছে এই রমজান মাস। এই মাসে মুসলমানরা অতি নিষ্ঠার সাথে ভোর থেকে সন্ধ্যা অবধি একটি উপোস তথা রোজা পালন করে। আর তারপরেই ইফতারের আনন্দে মেতে ওঠেন সকলে, চলে দেদার ভূরিভোজ। কিন্তু দেশজোড়া লকডাউনের জেরে এবার বন্ধ সমস্ত আয়োজন। জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা।

ঘরে বসেই নামাজ, রমজান মাসেও বজায় থাকবে সামাজিক দূরত্ব
ইতিমধ্যেই দেশে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। নিজামউদ্দিন কে ঘিরে তর্কাতর্কির রেশ এখনো বহাল রয়েছে। এমতাবস্থাতেই আগামী ২৩ শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে রমজান মাস। কোভিড-১৯ ভাইরাস মোকাবিলায় এবার নয়া সতর্কবার্তা জারি করল দারুণ উলুম, দেওবন্দ এবং দেশের অন্যান্য মুসলিম সংগঠনগুলি। লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া ফিরঙ্গী মহলের চেয়ারম্যান মাওলানা খালিদ রাশিদ মুসলমানদের যেকোনোরকম জমায়েত এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন। কেবল ঘরে বসেই সারতে বলেছেন শেহরি ও ইফতার।

বিশ্বের সর্বত্রই রমজান ঘিরে একই চিত্র
মিশর ইতিমধ্যেই ইফতারিসহ সকল রমজান কার্যক্রম নিষিদ্ধ করেছে । পাশাপাশি, মালয়েশিয়া, ব্রুনেই এবং সিঙ্গাপুরেও মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া রমজান বাজারগুলিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও, পাকিস্তান সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ পড়ার অনুমতি দিয়েছে বলে শোনা যাচ্ছে।
প্রতীকী ছবি
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications