১৬ বছরের একরত্তি মেয়ে গ্রেটার পরিবেশ সচেতনতা নিয়ে একার লড়াই যেন বিস্ময়! উৎসাহিত করে অনেককেই

সুইডেনের মেয়ে গ্রেটা রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সামিটে বক্তব্য রেখেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আবেগঘন গ্রেটার সেই বক্তব্যের পরতে পরতে ছিল পরিবেশের প্রতি ভালোবাসা। ছিল আন্তরিক এক আর্তি।

সুইডেনের মেয়ে গ্রেটা রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সামিটে বক্তব্য রেখেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আবেগঘন গ্রেটার সেই বক্তব্যের পরতে পরতে ছিল পরিবেশের প্রতি ভালোবাসা। ছিল আন্তরিক এক আর্তি। তবে হঠাৎ গ্রেটাই কেন? রাষ্ট্রসংঘের সামিটের মঞ্চে কেন উঠে এলে গ্রেটার নাম? কেন পরিবেশ সচেতনা নিয়ে গ্রেটার নাম সামনে আসছে? এই যাবতীয় প্রশ্নের নেপথ্যে রয়েছে গ্রেটার এক অনবদ্য লড়াইয়ের গল্প।

গ্রেটা আসলে কে?

১৬ বছরের গ্রেটা আবেগঘন বার্তা বিশ্বের তাবড় নেতাদের তাজ্জাব করে দিয়েছে। পরিবেশ সচেতনতায় সোজাসুজি চ্যালেঞ্জ দিয়ে ১৬ বছরের গ্রেটা এক উদাহরণ হিসাবে উঠে এসেছে পরিবেশ বিদদের প্রতিনিধি হিসাবে। এই গ্রেটার উত্থানের কাহিনি ২০১৮ সালের সুইডেনে। যেখানে প্রথমবার একটি স্কুলে ধর্মঘট দেখা যায় পরিবেশ সচেতনতার জন্য।

'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট'

ঘটনা ২০১৮ সলের ২০ অগাস্টের । যেসময় প্রথমবার গ্রেটাকে দেখা যায় সুইডিশ সংসদের বাইরে পরিবেশ রক্ষার্থে স্কুল স্ট্রাইকে বসতে। গ্রেটার সেই আন্দোলনে কেউ তার পাশে , না থাকলেও, এই একরত্তি কিশোরী একাই এই আন্দোলন চালিয়ে যায়।

ইওরোপে সাড়া ফেলে দেয় গ্রেটা

গ্রেটার একার লড়াইয়ের খবর ছড়িয়ে পড়তেই গোটা সুইডেন তাজ্জব হয়ে যায়।ধীরে ধীরে গ্রেটার পাশে এসে দাঁড়ায় বহু মানুষ। গোটা ইওরোপ জুড়ে পরিবেশ রক্ষায় নিয়োজিত প্রাণ মানুষের একটা 'মুখ' হয়ে যায় গ্রেটা।

কেন পরিবেশ সচেতনতায় নিয়োজিত গ্রেটা?

কেন পরিবেশ সচেতনতায় নিয়োজিত গ্রেটা?

গ্রেটার যখন ৮ বছর বয়স, তখন থেকেই সে অ্যাসপারগাস সিন্ড্রোমে আক্রান্ত। যা পরিবেশ ঘটিত একটি সমস্যার অংশ। ১১ বছর বয়সে চরম অবসাদে স্কুল যাওয়া ছেড়ে দেয় গ্রেটা। কমে যায় তার ১০ কেজি ওজন। এরপর থেকেই পরিবেশ সচেতনতা নিয়ে নিজের মতো করে আন্দোলনের রাস্তায় নামে ছোট্ট গ্রেটা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+