ভারতকে কোন চোখে দেখছে তালিবরা? কেমন হতে চলেছে সম্পর্ক? অবস্থান স্পষ্ট করলেন শীর্ষ নেতা

ভারতকে কোন চোখে দেখছে তালিবরা? কেমন হতে চলেছে সম্পর্ক? অবস্থান স্পষ্ট করলেন শীর্ষ নেতা

২০ বছর আগে তালিব শাসনের সময়েও ভারতের সঙ্গে বিশেষ সম্পর্ক ভালো ছিল না আফগানিস্তানের। বর্তমানে ফের কাবুলের মসনদে বসার পর একাধিকবার ভারতের দিকে বিষ নজর ছুঁড়েছে তালিবানেরা। তাতেই বেড়েছে উদ্বেগ। এদিকে ক্ষমতা দখলের প্রায় দেড় সপ্তাহ পর ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শীর্ষ তালিবান নেতা।

কী বলছেন তালিব নেতা

কী বলছেন তালিব নেতা

তালিবানদের অন্যতম শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্তানেকজা বলেন, "উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ভারত। ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ আগের মতোই অব্যাহত রাখবে তালিবানশাসিত আফগানিস্তান।" এমনকী উঠে আসে পাকিস্তান প্রসঙ্গও। শের মহম্মদ আব্বাস স্তানেকজা বলেন, সবদিক থেকেই ভারতের সঙ্গে আমরা আগের মতো সম্পর্ক রাখতে চাই। আমাদের বাণিজ্য পাকিস্তানের মাধ্যমে হয়। আমরা সেই যোগাযোগও উন্মুক্ত রাখতে চাই।"

চাবাহার বন্দর নিয়েও অবস্থান স্পষ্ট করল তালিবানেরা

চাবাহার বন্দর নিয়েও অবস্থান স্পষ্ট করল তালিবানেরা

তালিবান নেতা আরও বলেন, "ভারত-আফগানিস্তান রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্কে আমরা গুরুত্ব দিই। সেই সম্পর্ক আগের মতোই চালু রাখতে চাই।এই নিয়ে আগামীতেও আমরা ভারতের সঙ্গে কাজ করতে চাই। আগামীতে চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যতেও কোনও অসুবিধা হবে না।"

 পোস্ট করা হয় ভিডিও

পোস্ট করা হয় ভিডিও

এদিকে সম্প্রতি শনিবার তালিবানদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ৪৬ মিনিটের ভিডিও পোস্ট করা হয়। সেখানেই একাধিক বিষয় নিয়ে মতামতও প্রকাশ করা হয়। এদিকে গত ১৫ আগস্ট কাবুল দখলের পর আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দিয়ে প্রথমবার তালিবানের কোনও শীর্ষ নেতা ভারত নিয়ে নিজেদের অবস্থান জানানোয় চাপানৌতর শুরু হয়েছে আন্তর্জাতিক মহলেও। এদিকে তালিবানেরা আফগানিস্তানের দখল নেওয়ার পর সেদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে সেদিকে নজর ছিল সকলের।

কোথায় ছিল চিন্তা

কোথায় ছিল চিন্তা

বর্তমানে তালিবান নেতার মন্তব্যের পর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই আফগানিস্তানে কয়েকশো কোটি টাকার বিনিয়োগ করে বসে রয়েছে ভারত। তাই তালিহান উত্থানের পর তা নিয়েই সর্বাধিক চিন্তা শুরু হয় ভারতীয় কূটনীতিকদের। এমনকী একাধিক প্রকল্পেপ ভবিষ্যত নিয়েও শুরু হয় দোলাচল। এমতাবস্থায় তালিবান নেতার এই উদার মনোভাবে আশঙ্কার মেঘ কাটে কিনা এখন সেটাই দেখার।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+