স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা বিশ্ব, বাইডেন শপথ নিতেই যা বললেন মোদী সহ অন্যান্য বিশ্ব নেতারা
৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়েছেন জো বাইডেন৷ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হয়েছেন ভাইস প্রেসিডেন্ট৷ আর আমেরিকান প্রেসিডেন্টে হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা-বার্তা পৌঁছাচ্ছে তাঁর জন্য৷ এদিন নরেন্দ্র মোদী বাইডেনের উদ্দেশে এক টুইট বার্তায় লেখেন, ভারত-অ্যামেরিকা সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করতে দায়বদ্ধ।

শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
টুইট করে বাইডেনকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ টুইটারে তিনি লেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা৷ আবহওয়া পরিবর্তন থেকে কোভিড, বিভিন্ন ইশুতে আমেরিকার নেতৃত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷ আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি৷

শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ
শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ৷ প্যারিস চুক্তিপত্রে যোগ দেওয়ার জন্য তিনি বাইডনেকে আহ্বান জানিয়েছেন৷ টুইটারে বাইডেন ও হ্যারিসের শপথ নেওয়ার দিনটি আমেরিকার বাসিন্দাদের জন্য ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি৷ এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জো বাইডেনকে ৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন৷

নেতানইয়াহু বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানান
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানাতে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন৷ তাতে তিনি ইজরায়েল ও আমেরিকার সম্পর্কের কথা উল্লেখ করেছন৷ বাইডেনের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান বেঞ্জামিন৷

শুভেচ্ছাবর্তা পাঠিয়েছেন মোদী-রাহুল
এদিন বাইডেনকে শুভেচ্চা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইটে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সাফল্য কামনা করি। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও নানা সমস্যার মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত। মোদীর পাশাপাশি ভারত থেকে রাহুল গান্ধী বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু করার জন্য ইউএসএকে শুভেচ্ছা৷ প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা৷
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications