মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে থরহরিকম্প চিনে! সতর্ক বেজিং কী জানিয়ে রাখল
লালকেল্লায় তেরঙা উত্তোলনের পরই জাতীর উদ্দেশে ভাষণে নাম না করে ১৫ অগাস্ট ফের চিনকে বেঁধেন মোদী। বার বার তাঁর বক্তব্যে সীমান্ত সংঘাত প্রসঙ্গ উঠে আসে। এবার চিন সেই ভাষণ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে কার্যত গুটিয়ে গিয়েছে।

চিনের বার্তা
'আমরা প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য শুনেছি। আমরা খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী। আমরা সকলেই এক বিলিয়ন মানুষ নিয়ে উঠে আসা দেশ। তাই উন্নয়নের জন্য দ্বিপাক্ষিক বোঝাপড়া প্রয়োজন।.. ' এভাবেই চিনের বিদেশমন্ত্রী ঝাও লিন মোদীর স্বাধীনতা দিবসের বক্তব্য নিয়ে চিনের বার্তা পেশ করেন।

চিন যা বলেছে
দুইদেশের দ্বিপাক্ষিক উন্নয়নের আলোচনা দুটি দেশকেই স্থায়িত্ব, উন্নয়ন এনে দেবে। একই সঙ্গে বিশ্বেও এই উন্নয়ন ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী। তিনি বলেন, চিন ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। যাতে রাজনৈতিক আস্থা ধরে রাখা যায়। যাতে ফারাকগুলি কাটিয়ে ওঠা যায়।

সঠিক রাস্তা নিয়ে বার্তা
চিনের বিদেশমন্ত্রীর দাবি, দুটি দিকেরই উচিত নিজের 'সঠিক রাস্তা ' ধরে চলে একে অপরকে সমর্থন ও সম্নান করা, যাতে অদূর ভূবিষ্যতে এগিয়ে যাওয়া যায়। উল্লেখ্য, লালকেল্লা থেকে লাদাখ সীমান্ত নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য যে চিনকে আতঙ্কে রেখেছে তা ঝাও লিনের বক্তব্যে স্পষ্ট।

স্বাধীনতা দিবসের দিন মোদীর বার্তা
'পূর্ব লাদাখ সীমান্ত এলাকায় চিন ভারতের অংশে ঢুকে বেশ কয়েক মাস ধরে জটিলতা সৃষ্টি করেছে। আর সেই কারণেই সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে বেশ কিছুদিন হল টানাপোড়েন চলছে। ভারতে তরফের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের এলাকার দখলের চেষ্টা করলে তার যোগ্য জবাব দেওয়া হবে এবং ভারত তার যোগ্য জবাবও দিয়েছে।' স্বাধীনতা দিবসের দিন একথা বলেন মোদী।

নিয়ন্ত্রণ রেখা নিয়ে মোদীর কড়া বার্তা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে সেই প্রসঙ্গ টেনে এনে নাম না করে পাকিস্তান এবং চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, লাইন অফ কন্ট্রোল থেকে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল, যারাই ভারতের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করেছে তাদেরকে ভারতের সেনা যোগ্য জবাব দিয়েছে।












Click it and Unblock the Notifications