প্রায় একশো ভারতীয়ের মৃত্যু! হজ যাত্রায় মৃত্যুর ঘটনায় কীভাবে পাওয়া যায় ডেথ সার্টিফিকেট?
সৌদি আরবে হজে এই বছরে মৃত্যুর সংখ্যাটা তেরোশো পেরিয়ে গিয়েছে। আর এঁদের মধ্যে ভারতীয়ের সংখ্যাটা প্রায় একশো। সৌদি সরকারের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মধ্যে ৮৩ শতাংশ হজ করার জন্য অনুমোদনহীন এবং পর্যাপ্ত আশ্রয় কিংবা বিশ্রাম না নিয়ে সূর্যের প্রখর তাপের মধ্যে দীর্ঘ দূরত্ব হেঁটেছিলেন।
এছাড়াও মৃতদের মধ্যে বয়স্ক এবং দীর্ঘস্থায়ীভাবে অসুস্থ ব্যক্তিরাও রয়েছেন। এবার এখনও পর্যন্ত মক্কার তাপমাত্রা পৌঁছেছিল ৫২ ডিগ্রি সেলসিয়াসে।

- মৃতদের মধ্যে অনেকেই ভারতীয়
এদিকে গত শুক্রবার পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে এইসব লোকেদের মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতা এবং বার্ধক্যের কথা উল্লেখ করা হয়েছে।
- সমস্যায় ভারতীয় পরিবারগুলি
বিদেশের মাটিতে মৃত্যুর কারণে ভারতে বসবাসকারী পরিবারের সদস্যরা বিভিন্ন সমস্যার পড়ছেন। সেই সমস্যাগুলির মধ্যে একটি হল মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট পাওয়া। তবে এর উপায়ও রয়েছে। ধাপে ধাপে সেই পদ্ধতি অনুসরণ করলে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়।
- কীভাবে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়?
- সৌদি আরবে হজের সময় কোনও ব্যক্তির মৃত্যু হলে, তার জন্য আইন রয়েছে।
- সেখানে বলা আছে, হজের সময় কেউ মারা গেলে প্রথমে সৌদি আরবে অবস্থিত হজ মিশনে মোনাজ্জেম বা মোয়াল্লেমদের পক্ষ থেকে তথ্য নিতে হবে। এঁরা সৌদি আরবের নাগরিক এবং গাইড হিসেবে পরিচিত।
- এরপর হজ মিশন তাদের ডেটাবেসের সঙ্গে মৃত ব্যক্তির ছবি এবং প্রাথমিক তথ্য মিলিয়ে পরিচয় সম্পর্কে নিশ্চিত হবে।
- হজ মিশন মৃতের পরিবার ও সৌদি আরবের হজ মন্ত্রণালয়কে জানাবে।
- মৃতদেহ সনাক্ত হওয়ার পরে মৃত ব্যক্তির কাছের হাসপাতাল কিংবা হজ অফিসের মেডিক্যাল সেন্টার থেকে পরিবারের সদস্যদের ডেথ সার্টিফিকেট নিতে হবে।
- সনাক্তকরণ জটিল হলে পরিস্থিতি জটিল হয়
কিন্তু যেসব তীর্থযাত্রীর লাইসেন্স থাকে না, তাঁরা এয়ার কন্ডিশনার, জল ও খাদ্য-সহ সংগঠিত টুর বাসে ভ্রমণ করতে পারেন না। আর এই ধরনের তীর্থযাত্রীদের মৃত্যু হলে সনাক্তকরণ প্রক্রিয়াকেও জটিল করে তোলে।












Click it and Unblock the Notifications