Hottest Day in the World: পৃথিবীর ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড হল এই জুলাইয়েই

Hottest Day in the World: তেসরা জুলাই সোমবার ছিল বিশ্বের উষ্ণতম দিন। এমনটাই জানিয়েছে মার্কিন ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্ট প্রেডিকশন। এদিন বিশ্বের গড় তাপমাত্রা ১৭.০১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। ২০১৬-তে যা ছিল ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। ২০২৬-র গড় তাপমাত্রা ছিল এখনও পর্যন্ত সর্বোচ্চ।

মানুষের কার্যকলাপ ইতিমধ্যেই বিশ্বের তাপমাত্রাকে উষ্ণ করেছে। সোমবারের তাপমাত্রা ২০ শতকের শেষের দিকে সময়ের গড় থেকে প্রায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এক মার্কিন জয়বায়ু গবেষণা সংস্থা বার্কলে আর্থের প্রঝান বলেছেন জীবাশ্ম জ্বালানি এবং অন্য ক্রিয়াকলাপের কারণে জলবায়ুতে পরিবর্তন হয়েছে। বিশ্বের তাপমাত্রা রেকর্ড ভেঙেছে।

Hottest Day in the World

তিনি আরও বলেছেন, যা পরিস্থিতি তাতে আগামী সপ্তাহে এই রেকর্ড আরও একবার ভেঙে যেতে পারে (Hottest Day in the World)। সাম্প্রতিক সময়ে আইপিসিসি রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের তাপমাত্রা ১,২৫,০০০ বছরে এত বেশি ছিল না। আর ৩ জুলাই টেক্সাস এহং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে আঘাত হানে।

আবহাওয়া গবেষণা সংস্থা ক্লাইমেট সেন্ট্রালের বিশ্লেষণ অনুয়ারে মানুষের কারণে জলবায়ু পরিবর্তন হয়েছে। সেই কারণেই এমন তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা প্রায় পাঁচগুণ বেড়েছে (Hottest Day in the World)। কানাডার দাবানল ৮.৪ মিলিয়ন হেক্টরের বেশি বনাঞ্চল ধ্বংস করেছে। এই এলাকায় সংযুক্ত আরব আমীরশাহীর থেকে বড়। আর দাবালনের ধোঁয়া প্রভাব ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকাংশে।

অন্যদিকে চিনে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এছাড়া দেশের কছু অংশে বন্যা হয়েছে। চিনা সরকারের তরফে জানানো হয়েছে, এবার ৩৫ ডিগ্রির ওপরে তাপমাত্রা সেখানে সর্বাধিক দিন পাওয়া গিয়েছে। যা সেখানকার নিরিখেও একটা রেকর্ড।

তাপপ্রবাহ অব্যাহত থাকায় (Hottest Day in the World) উত্তর আফ্রিকার তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল। সেখানেও জলবায়ু পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। অ্যান্টার্কটিক অঞ্চলে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানকার ভার্নাডক্সি স্টেশন ৮.৭ ডিগ্রি তাপমাত্রার সঙঅগে নতুন রেকর্ড তৈরি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+