উষ্ণতম জুলাই, তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি, বিশ্বের আবহাওয়ার অশনিসংকেত নয় তো?

উষ্ণতম জুলাই, তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি, বিশ্বের আবহাওয়ার অশনিসংকেত নয় তো?

বছরে উষ্ণতম জুলাই কাটাল গোটা বিশ্ব। মার্কিন আবহাওয়া দফতর দাবি করেছে এত উষ্ণ জুলাই এর আগে কখনও আসেনি বলে দাবি করেছেন তাঁরা। গত কয়েকদিন ধরে গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তনের রিপোর্ট নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে। পৃথিবীর তাপমাত্রা বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়ার রিপোর্ট। তাতেই ঘুম ছুটেছে আবহাওয়াবিদদের। জুলাই মাসে যেখানে ইউরোপের দেশগুলিতে তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা সেটা বাড়তে শুরু করেছে। এতটাই বেড়েছে তাপমাত্রা সেটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।

বিশ্বের আবহাওয়ার অশনিসংকেত নয় তো?

জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে গোটা বিশ্বে। একের পর এক বড় এবং বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মধ্যে পড়তে হচ্ছে গোটা দেশকে।একদিকে যখন ভারতের একের পর এক ঘূর্ণিঝড় আর হড়পাবান দেখা দিচ্ছে অন্যদিকে আমেরিকায় তাপমাত্রার পার ৪৯ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত চড়ছে। প্রচণ্ড দহনে অনেক মানুষ মারা গিয়েছে। যেখানে ৪৯ ডিগ্রি তাপমাত্রা কেউ কল্পনা করেননি কোনও দিনও সেখানে সেটা ভয়াবহ আকার নিয়েছে। প্রচণ্ড গরমে কানাডায় দাবানল শুরু হয়ে গিয়েছিল। তুরষ্কেও দাবানল দেখা দিয়েছিল কয়েকদিন আগে। এদিকে আবার ইউরোপ দহনে পুড়ছে। ফ্রান্স, ইতালি, গ্রিস সহ একাধিক দেশের তাপমাত্রার পারদ চড়তে চড়তে ৪৮ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। খুব তাড়াতাড়িই সেই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। ইউরোপের মনোরম গ্রিষ্ম আর মনোরম নেই। প্রচণ্ড দহনে সেটা ভয়াবহ আকার নিয়েছে।

আরও বাড়বে তাপমাত্রা আগামী কয়েকদিন ইউরোপের আবহাওয়া আরওখারাপ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণে একের পর এক ঘূর্ণিঝড় বাড়ছে। ঘূর্ণিঝড় বাড়তে শুরু করেছে ভারতে। ভারতের উপকূলে এরকমআরও বড় ঘূর্ণিঝড় তৈরি হবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েেছ জলবায়ু পরিবর্তনের কারণে। ভারতে টর্নেডোর মতো ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে যা এর আগে কখনও ঘটেনি।

গত ১০ বছরে জুলাই মাসের এই তীব্র উষ্ণতা দেখা যায়নি গোটা বিশ্বে। এবার সেটা দেখা গিয়েছে। তার অন্যতম কারণ এই জলবায়ু পরিবর্তন এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ফলেই এটা ঘটছে বলে জানিয়েছেন তাঁরা। সমুদ্রের জলের উষ্ণতাও বাড়তে শুরু করেছে বলে আইপিসিসির রিপোর্টে উল্লেখ করা হয়েছে।যে রিপোর্ট আইপিসিসি যে রিপোর্ট দিয়েছে তাতে পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সেই ইঙ্গিতইমিলেছে। কারণ সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধির কারণে হিমবাহ গলতে শুরু করেছে। যার কারণে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করেছ। ভারতের উপকূলবর্তী ১২টি শহর সমুদ্রে তলিয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিদরা। আর ৮০ বছর পর মুম্বই, কলকাতার মতো শহরগুলি অস্তিত্ব সংকটে পড়বে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+