Israel-Palestine Conflict: গাজার হাসপাতালেই পণবন্দি নাগরিকরা, খোঁজ মিলল আরও একটি টানেলের
Israel-Palestine Conflict: গাজার সবথেকে বড় হাসপাতাল Al-Shifa-কে ঘাঁটি বানিয়েছে হামাসের জঙ্গিরা। শুধু তাই নয়, সেখানেই পণবন্দি করে রাখা হয়েছে ইসরায়েল এবং অন্যান্য দেশের নাগরিকদের। সম্প্রতি ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফে নয়া একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। আর সেখানেই চাঞ্চল্যকর বেশ কিছু ফুটেজ দেখা গিয়েছে।
ওই হাসপাতালের ভিতরের প্রকাশিত একটি ফুটেজে দেখা যাচ্ছে, হামাস জঙ্গিরা দুই বিদেশীকে পণবন্দি করে রেখেছে। যার মধ্যে একজন নেপালি অন্যজন থাইয়ের নাগরিক বলে দাবি করা হচ্ছে। গত অক্টোবর মাসের ৭ তারিখ দুজনকেই ইসরায়েল থেকে অপহরণ করা হয়। এবং Al-Shifa হাসপাতালে দুজনকেই পণবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে ইসরায়েলের ফোর্সের তরফে।

শুধু তাই নয়, ভিডিও অনুযায়ী দুজন বিদেশী পণবন্দি নাগরিকের মধ্যে একজন আহত। তবে কীভাবে আহত হলেন ওই ব্যক্তি তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ইসরায়েলের ফোর্সের দাবি, হামাসের জঙ্গিরা গাজার হাসপাতালকে নিরাপদ ঠিকানা হিসাবে ব্যবহার করছে। অসুস্থ রোগীদের মাঝে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। গাজার বাসিন্দা এবং হাসপাতালের রোগীদের "মানব ঢাল" হিসাবে ব্যবহার করছে। তবে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি বাহিনীর।
অন্যদিকে আরও একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে ইসরায়েলে ফোর্সের তরফে। যেখানে ৫৫ মিটার দীর্ঘ একটি টানেলের খোঁজ বাহিনী পেয়েছে বলে দাবি করা হচ্ছে। Al-Shifa কমপ্লেক্সের মধ্যেই ওই টানেল রয়েছে। আর সেই টানেলের মাধ্যমেই জঙ্গিরা নিরাপদ ভাবে চলাফেরা করত বলে মনে করছে ইসরায়েল ফোর্স।
উল্লেখ্য, এর আগেও ওই হাসপাতালে টানেলের খোঁজ মিলেছিল। যেখানে পণবন্দি রাখা নাগরিকদের আটকে রাখা হয়েছিল বলেও দাবি করা হয় ইসরায়েলের তরফে। অন্যদিকে গাজায় শরণার্থী শিবিরে এয়ারস্ট্রাইক করে ইজরায়েলি সেনা। গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে হামলা চালায় তারা। ঘটনায় কমপক্ষে ৮০ জন মারা গিয়েছে বলে খবর।
হাজার হাজার প্যালেস্তানীয় এই শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। গাজার দক্ষিণ দিকে প্রবল আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা। কমপক্ষে ২৬ জন মারা গিয়েছেন ইজরায়েলি সেনার হামলায়। জাবালিয়ায় স্কুলে ক্যাম্প তৈরি করেছিল রাষ্ট্রপুঞ্জ সেখানেও হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। সেই হামলায় কমপক্ষে ৫২ জন মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications